বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

টিএমজিবির প্রথম বার্ষিক পারিবারিক মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্কঃ প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৩.০১.২০২২) শুক্রবার রাজধানীর অদূরে পূর্বাচলের লা রিভারিয়া রিসোর্টে এই আয়োজন করেছিল সংগঠনটি। টিএমজিবি পিকনিক-২০২২ নামের ওই আয়োজনে সংগঠনটির সদস্য, সদস্যদের পরিবার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনের মধ্যদিয়ে আনন্দময় সময় কাটান অংশগ্রহণকারীরা।

আয়োজনে ছিল ছোটদের জন্য গোলপোস্টে বল মেরে গোল দেওয়ার প্রতিযোগিতা ‘কে হতে চায় মেসি’, পারিবারের নারী সদস্যদের জন্য পিলো পাস, হাঁড়িভাঙা, ছেলেদের জন্য ক্রিকেট ও শাড়ি পরা প্রতিযোগিতা।

পৃষ্ঠপোষক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বক্তব্য ও শুভকামনার পর তাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান টিএমজিবির ট্রাস্টি ও ইসি সদস্যরা। 

অনুষ্ঠানে ফরাজী হাসপাতাল ও ফরাজী ডেন্টাল হাসপাতালের পক্ষ থেকে টিএমজিবি সদস্যদের জন্য বিশেষ লাইফ হেলথ কার্ড দেওয়া হয়। ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আনোয়ার ফরাজি ইমন সিআইপি বলেন, বছরে একবার ফুল বডি চেকআপে টিএমজিবির সদস্য ও পরিবারের সদস্যরা পাবেন ৫০ শতাংশ ছাড়। আর প্রতিবার যেকোনো ধরনের স্বাস্থ্যসেবায় পাবেন অগ্রাধিকারভিত্তিতে ৩০ শতাংশ ছাড়।

আইএসপিএবি মহাসচিব ও কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁইয়া অনুষ্ঠানে ঘোষণা দেন, তার প্রতিষ্ঠান কেএস নেটওয়ার্ক লিমিটেড থেকে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে টিএমজিবি সদস্যরা পাবেন ৫০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা।

পিকনিকের আরেক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান গো বাংলার পক্ষ থেকে ঘোষণা করা হয় টিএমজিবির সদস্যদের জন্য বিশেষ ছাড় সুবিধা। বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনের সমাপ্তি হয় আকর্ষণীয় র‌্যাফেল ড্র-এর মাধ্যমে।

টিএমজিবির প্রচার সম্পাদক ও পিকনিক কমিটির আহ্বায়ক গোলাম দাস্তগীর তৌহিদ বলেন, ‘আমরা সবসময় সদস্য ও তাদের পরিবারের জন্য ভিন্ন কিছু আয়োজন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় বার্ষিক এই পারিবারিক মিলনমেলার আয়োজন। সামনের দিনে সদস্য ও তার পরিবারের জন্য আরও নতুন কিছু করার চেষ্টা থাকবে।’ 

টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন তার বক্তব্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান। সামনের দিনগুলোতে টিএমজিবির বিভিন্ন আয়োজনে এসব প্রতিষ্ঠানগুলো সংগঠনটির সঙ্গে থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

টিএমজিবি সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ বলেন, ‘এটি টিএমজিবির প্রথম পিকনিক আয়োজন। পরিবার নিয়ে, স্বজনদের সঙ্গে একটা দিন কাটানোর উপলক্ষ্য ছিল এটা। এমন আয়োজনে এগিয়ে আসায় স্পন্সর প্রতিষ্ঠানগুলোকেও ধন্যবাদ।’

টিএমজিবি পিকনিক ২০২২ আয়োজন পৃষ্ঠপোষক হিসাবে ছিল ভিভো বাংলাদেশ, স্যামসাং ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেড বাংলাদেশ, দোহাটেক নিউ মিডিয়া, ফুডপান্ডা বাংলাদেশ, হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড, ডেল টেকনোলজিস বাংলাদেশ, ট্রানসান বাংলাদেশ লিমিটেড, আইএসপিএবি, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, অপো বাংলাদেশ, আমার পে, সিনেসিস আইটি লিমিটেড, শাওমি বাংলাদেশ, রিভ সিস্টেমস লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, স্কাই টেক সল্যুশনস, বাক্কো, দ্যা কাউ কোম্পানি, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, স্টারটেক, সিম্ফনি, ড্রিম ৭১, কোলোসিটি, বেসিস, আম্বার আইটি, উই হাটবাজার, স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেড, সহজ, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, মাস্টহেড পিআর, ওয়ালটন কম্পিউটার, ফরাজী হাসপাতাল ও ফরাজী ডেন্টাল, আমরা নেটওয়ার্ক, ইজি মেডিক হেলথ কেয়ার, রাইজ আপ ল্যাবস, স্পেকট্রাম অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রিয়েলমি, গো বাংলা, প্রিয়শপ, অ্যাকটিভ এভি, এভিপ্রো, সাউন্ড সেন্স।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি