শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
28.9 C
Dhaka

টি-টুয়েন্টি বিশ্বকাপ দেখুন ”আকাশে” জিতুন দুবাই এয়ার টিকিট

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২১ উপলক্ষে মেগা ক্যাম্পেইন চালু করেছে দেশের একমাত্র বৈধ ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) আকাশ। ‘আকাশ কিনে চলুন টি-২০ বিশ্বকাপে’ এ ক্যাম্পেইনের আওতায় নতুন সংযোগ কিনে প্রতি সপ্তাহে গ্রাহকরা পাবেন ঢাকা-দুবাই-ঢাকা এয়ার টিকিট। ক্যাম্পেইনটি চলবে ১ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর, ২০২১ পর্যন্ত।

এছাড়াও টি-টুয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে চলমান এ ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা জেতার সুযোগ পাচ্ছেন ৩২ ইঞ্চি স্যামসাং স্মার্ট টিভিসহ দুইশত টাকা নিশ্চিত ক্যাশব্যাক।

১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ছয় সপ্তাহের এ ক্যাম্পেইনে প্রতি সপ্তাহে তিন জন করে কুইজ বিজয়ী পাবেন ঢাকা-দুবাই-ঢাকা এয়ার টিকিট। পরবর্তী দশ জন পাবেন ৩২ ইঞ্চি স্যামসাং স্মার্ট টিভি। এসময়ে নতুন আকাশ সংযোগ কিনে ১৭ অক্টোবরের মধ্যে রিচার্জ করলেই আকাশ অ্যাকাউন্টে পাবেন দুইশত টাকা নিশ্চত ক্যাশব্যাক।

আকাশ কিনে চলুন টি-২০ বিশ্বকাপে’এর ক্যাম্পেইন কুইজে অংশগ্রহণের শর্ত হলো- ১ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে যারা নতুন আকাশ সংযোগ নেয়ার পর সংযোগটি সক্রিয় এবং যারা ১৭ অক্টোবরের মধ্যে রিচার্জ করবে তারা এই কুইজে অংশগ্রহণের সুযোগ পাবে। কুইজে অংশ নিতে এসএমএস এর মাধ্যমে পাঠানো নির্দিষ্ট নম্বরে  (টোল ফ্রি) মিস কল দিতে হবে। সঠিক উত্তরদাতাদের মধ্যে যিনি যত দ্রæত প্রশ্নের উত্তর দেবেন তিনি তত বেশি এগিয়ে থাকা বিজয়ী হিসেবে বিবেচিত হবেন। অর্থাৎ সবচেয়ে দ্রæত উত্তর দেয়া ১৩ জনকে সাপ্তাহিক বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। প্রতি সপ্তাহে বিজয়ীদেরকে এসএমএস’র মাধ্যমে জানিয়ে দেয়ার পাশাপাশি আকাশ থেকেও যোগাযোগ করা হবে। 

বেক্সিমকো কমিউনিকেশন্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিএস ফয়সাল হায়দার বলেন,“বিশ্বজুড়ে টিভি সংযোগের আধুনিকতম প্রযুক্তি ডিটিএইচ। দেশের একমাত্র বৈধ ডিটিএইচ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আকাশ যাত্রা শুরুর পর থেকেই খুব অল্প সময়ের মধ্যে গ্রাহক প্রিয় হয়ে উঠেছে। দেশে মানুষের টিভি দেখার স্বাদ ও অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন আনছে আকাশ। গ্রাহকদের সঙ্গে সুনিবিড় সম্পর্ক স্থাপনে আগ্রহী আমরা। সে লক্ষ্যে আকাশ সব সময় কাজ করে যাচ্ছে। ফলে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গ্রাহকদের টিভি দেখার এই আনন্দ আরও বাড়িয়ে দিতে নতুন এই ক্যাম্পেইন আনা হয়েছে।”

উল্লেখ্য, টেলিভিশনে সরাসরি খেলা দেখার জন্য বাংলাদেশে বর্তমানে সবচেয়ে সেরা মাধ্যম আকাশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ফিড নিয়ে ২০১৯ সালের বছরের মে মাসে সেবা প্রদান শুরু করে বেক্সিমকো কমিউনিকেশন্সের এ ব্র্যান্ড। আকাশ বেসিক ও রেগুলার সংযোগের এককালীন মূল্য যথাক্রমে ৩ হাজার ৯৯৯ টাকা ও ৪ হাজার ৪৯৯ টাকা। দেশের ৬৪টি জেলায় ৮ হাজারের বেশি অনুমোদিত খুচরা বিক্রয়কেন্দ্রে আকাশ সংযোগ পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি