শনিবার, জুন ১৩, ২০২৬
28.1 C
Dhaka

চতুর্থ শিল্প বিপ্লবের কারণে মানুষের ব্যক্তিগত তথ্য ও স্বাধীনতা ঝুঁকির মুখে : আইসিটি প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাাইদ আহমেদ পলক চতুর্থ শিল্প বিপ্লবের কারণে জীবনযাত্রাসহ দ্রুত সবকিছুর পরিবর্ত ও ব্যাপকভাবে হচ্ছে উল্লেখ করে বলেন এর ফলে মানুষের ব্যক্তিগত তথ্য ও স্বাধীনতা ঝুঁকির মুখে পড়ছে। তিনি বলেন এর সাথে খাপ খাওয়াতেও আমাদের বেগ পেতে হচ্ছে । এ প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে 

আমাদের তরুণদের দক্ষ ও পারদর্শী করে তুলতে হবে। তা না হলে প্রতিযোগিতা মূলক বিশ্বে আমারা পিছিয়ে পড়বো।

প্রতিমন্ত্রী আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিকসম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অফ ফেমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে “ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ- ২০২১” এর 

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রযুক্তিকে উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহারের মাধ্যমে আমরা পৃথিবীতে সক্ষমতা অর্জন করতে চাই উল্লেখ করে

প্রতিমন্ত্রী বলেন ভূমি, কৃষি ও স্বরাষ্ট্র , আইন ও বিচার ব্যবস্থাপনায় সরকার ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিচ্ছে। ব্লকচেইন টেকনোলজি নিয়ে আমাদের উদ্যোক্তা এবং উদ্ভাবকেরা যেন স্থানীয় উদ্ভাবনের মাধ্যমে, স্থানীয় ও আন্তর্জাতিক সমস্যা সমাধান করতে পারে সে লক্ষ্যে তাদের প্রস্তুত করতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে।

ডিজরাপটিভ টেকনোলজি মোকাবিলা করতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট, বিগডাটা, রোবটিক, ব্লকচেইন ও মাক্রোপ্রসেসর ডিজাইন এ ৫টি প্রযুক্তিতে আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে। 

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম,

ইআরডি সচিব ফাতেমা ইয়াসমিন , বাংলাদেশে নিযুক্ত তুরস্কের অ্যাম্বাসেডর মসউদ মান্নান, হংকং ব্লকচেইন অলিম্পিয়াডের প্রেসিডেন্ট ড. লরেন্স মা, যুক্তরাষ্ট্রের এম আই টি এর পরিচালক অ্যালান এডেলম্যান, ব্লকচেইন অলিম্পিয়াডের আহবায়ক প্রফেসর মোঃ কায়কোবাদ, ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের কো-অর্ডিনেটর হাবিবুল্লাহ এন করিম।

উল্লেখ্য, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০টি দল এ অলিম্পিয়াডে অংশ গ্রহণ করে।অংশগ্রহণকারীদের মধ্যে হতে ৬ ক্যাটাগরিতে মোট ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

পরে, প্রতিমন্ত্রী ২৫- ২৭ ফেব্রুয়ারি ৩ দিন ব্যাপী আয়োজিত ব্লকচেইন অলিম্পিয়াডে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি