মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

গ্রেড-১ পদোন্নতিতে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা : হাই-টেক পার্ক এমডি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ-কে গ্রেড-১ এ পদোন্নতি প্রদান করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় এর একটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে। এই আদেশে পদোন্নতি প্রদান করে ডা. বিকর্ণকে পুণরায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষতে পদায়ন করা হয়েছে। এর আগে গত ৩০ মে, ২০২১ তাকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করা হয়। তারও আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

গ্রেড-১ এ পদোন্নতি পাওয়ায় ডা. বিকর্ণ কুমার ঘোষ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আগামী দিনে আরো গতিশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আজ গ্রেড-১ এ পদোন্নতি প্রদান করায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জাতির পিতা, মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ১৫ই আগস্টের শহীদগণের আত্মার শান্তি কামনা করেন। 

বৃহত্তর যশোর সমিতি-ঢাকার সহ-সভাপতি বিকর্ণ কুমার ঘোষ জেলার ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। গ্রামেই তাঁর বেড়ে ওঠা। কর্মজীবনে নিতান্তই সাধারণ একজন সরকারী কর্মকর্তা সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে গিয়েছেন। যশোর এম এম কলেজ থেকে এইচএসসি পাস করার পর তিনি কৃতিত্বের সাথে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার হিসেবে খুলনা জেলায় ১৯৯৩ সালে যোগদান করেন ডা. বিকর্ণ কুমার ঘোষ। বর্ণাঢ্য কর্মজীবনে এরপর নড়াইল, মাগুরা, নীলফামারী, রাঙামাটি, ময়মনসিংহ, বরগুনা ও গাজীপুর জেলায় প্রশাসনের বিভিন্ন পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৮ সালে উপসচিব পদে পদোন্নতি পান। ২০১৬ সালে যুগ্ম-সচিব, ২০১৯ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান ডা. বিকর্ণ কুমার ঘোষ। সর্বশেষ তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে এমপিএইচ, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ই-গভর্নমেন্ট লিডারশিপ, সুইডেন থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন আইসিটি, স্টানফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টের ওপর উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন ডা. বিকর্ণ কুমার ঘোষ।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি