শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
27 C
Dhaka

গ্রামীণফোন কলড্রপের টকটাইম যেভাবে পাবেন!

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের সেবার অভিজ্ঞতার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন। নিজেদের নেটওয়ার্কে সর্বোত্তম সেবার অভিজ্ঞতা নিশ্চিতে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে চলেছে এবং এরই ধারাবাহিকতায়, গত (২৯ সেপ্টেম্বর, রাত ১২টা) রাত থেকেই গ্রাহকদের প্রথম কলড্রপের বিপরীতে জিপি-জিপি টকটাইম ফেরত দেওয়া শুরু করেছে গ্রামীণফোন। জিপি-জিপি কলে ড্রপের কারনে সৃষ্ট অসুবিধার সম্মুখীন হবার কারনে গ্রাহকরা এই টকটাইম পাবেন।

এর আগে গ্রামীণফোন তৃতীয় কলড্রপ থেকে গ্রাহকদের টকটাইম দিয়ে আসছিল। গ্রাহকদের কলড্রপ ও টকটাইম প্রদানের বিষয়ে সকল মোবাইল নেটওয়ার্ক অপারেটরের জন্য সম্প্রতি নির্দেশনা প্রদান করে বিটিআরসি। বিটিআরসি’র নির্দেশিকা অনুযায়ী ১ অক্টোবর থেকে টকটাইম ফেরত দেয়ার কথা থাকলেও, সেবার মান বৃদ্ধি এবং নিজেদের দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে দ্রুততার সাথে কলড্রপের বিপরীতে টকটাইম সুবিধা নিয়ে এসেছে গ্রামীণফোন। 

প্রথম ও দ্বিতীয় কলড্রপের জন্য ৩০ সেকেন্ড এবং তৃতীয় থেকে সাত নম্বর কলড্রপের জন্য ৪০ সেকেন্ড টকটাইম ফেরত দেয়া হবে গ্রাহকদের। এ টকটাইমের মেয়াদ হবে ১৫ দিন এবং জিপি-জিপি নেটওয়ার্কে এ টকটাইম ব্যবহার করা যাবে। প্রত্যেক কলড্রপের ২৪ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে গ্রাহকদের জমা হওয়া টকটাইম সম্পর্কে জানানো হবে।

এ নিয়ে গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। ফোরজি সেবা শক্তিশালী করতে ২০২১ সালের নিলামে অধিগ্রহণ করা তরঙ্গের ৮৫ শতাংশ ব্যবহার করছে গ্রামীণফোন।  একই সাথে সর্বোচ্চ সংখ্যক নেটওয়ার টাওয়ার এর মাধ্যমে দেশব্যাপী ফোরজি সেবা সম্প্রসারন করেছি যা আমাদের গ্রাহকদের অভিজ্ঞতায় প্রতিফলিত হচ্ছে। বিটিআরসি’র তথ্যমতে,  নির্ধারতি ২ শতাংশ কলড্রপ বেঞ্চমার্কের বিপরীতে এ বছরে মে মাসে  গ্রামীণফোনের কলড্রপ কমে এসেছে ০.৫৫ শতাংশে। এ সংখ্যাকে আরও কমিয়ে আনতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি; পাশাপাশি, আমাদের গ্রাহকদের কলড্রপের জন্য টকটাইম দিচ্ছি; যেনো তারা যে অর্থ ব্যয় করছেন, সে অনুযায়ী সেবা পান।”

কলড্রপের বিপরীতে জমা হওয়া টকটাইম সম্পর্কে জানতে গ্রামীণফোন গ্রাহকদের *১২১*৭৬৫# ডায়াল করতে হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি