মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
30.8 C
Dhaka

গ্যালাক্সি ওয়াচফাইভ এনেছে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি বাংলাদেশে নিজেদের “গ্যালাক্সি ওয়াচফাইভ” স্মার্টওয়াচটি উন্মোচন করেছে জনপ্রিয় ব্র্যান্ড স্যামসাং। স্লিপ ট্র্যাকিং, হেলথ এন্ড ওয়েলনেস মনিটরিং এবং স্যামসাংয়ের বায়ো-অ্যাকটিভ সেন্সর আইসি-সহ নানা অনন্য সুবিধাযুক্ত এই স্মার্টওয়াচটি ব্যবহারকারীদের সুস্থ ও স্বাচ্ছন্দ্যময় জীবন যাপনের নিয়মিত সঙ্গী হয়ে উঠতে সক্ষম।

দেশব্যাপী স্যামসাংয়ের সকল স্টোরে নতুন এই স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে। ব্যবহারকারীদের ঘুম ও স্বাস্থ্যের খেয়াল রাখা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের বিভিন্ন দিক নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করার জন্য সেরা মানের প্রযুক্তি এবং বৈশিষ্ট্যের সমন্বয় ঘটানো হয়েছে গ্যালাক্সি ওয়াচফাইভ স্মার্টওয়াচটিতে। উন্নততর স্লিপ ট্র্যাকিং প্রযুক্তির সাহায্যে ডিভাইসটি আটটি বিশেষ আইকন এর মাধ্যমে ব্যবহারকারীদের ঘুমের ধরণ যাচাই করে সে অনুযায়ী ঘুমের সময় নির্ধারণ করে দিতে পারে, নাক ডাকার অভ্যাস বুঝতে পারে এবং ঘুমের বিভিন্ন স্টেজ (অ্যাওয়েক, লাইট, ডিপ এবং আরইএম) বুঝতে এবং ট্র্যাক করতে পারে।

ইতোপূর্বে বাজারে আসা অন্যান্য স্মার্টওয়াচগুলোর চেয়ে বেশি সক্ষমতার ব্যাটারি এবং দ্রুত চার্জিং সুবিধা সহ স্যামসাং গ্যালাক্সি ওয়াচফাইভ ০ থেকে শতকরা ৪৫ ভাগ পর্যন্ত চার্জ হতে সময় নেয় মাত্র ত্রিশ মিনিটের মত! হেলথ সেন্সরগুলো কার্যকরভাবে নিয়ন্ত্রণ করার জন্য এতে আরো রয়েছে থ্রি-ইন-ওয়ান স্যামসাং বায়োঅ্যাকটিভ সেন্সর: বায়োইলেকট্রিকাল ইম্পিডেন্স অ্যানালাইসিস সেন্সর, ইলেকট্রিক্যাল হার্ট সেন্সর (ইসিজি), এবং অপটিক্যাল হার্ট রেট সেন্সর। রাত-দিন চব্বিশ ঘন্টার পুরোটা সময় স্বাস্থ্যের অবস্থা জানান দেওয়ার পাশাপাশি বাজারের এই নতুন ডিভাইসটি বডি কম্পোজিশন ট্র্যাক করতে পারে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই ব্যবহারকারীদের শরীর ও স্বাস্থ্য সম্পর্কে খুঁটিনাটি আরও বিবিধ তথ্য দিতে পারে। গ্যালাক্সি ওয়াচফাইভ ব্যবহারকারীদের স্টেপ গণনা করতে পারে, ক্যালরি পর্যবেক্ষণ করতে পারে এবং ৯০টিরও বেশি এক্সারসাইজ সাপোর্ট করে, যা ব্যবহারকারীরা ঘড়ি থেকেই ট্র্যাক করতে পারবেন।

আগ্রহী ক্রেতারা এখন কোনো ইন্টারেস্ট ছাড়াই ছয় মাসের ইএমআই সুবিধা সহ ১০ হাজার টাকা ক্যাশব্যাক অফারে গ্যালাক্সি ওয়াচফাইভ কিনতে পারবেন। পাশাপাশি, ক্রেতারা ৫ হাজার টাকার ফোল্ডেবল বান্ডেল ক্যাশব্যাকও উপভোগ করতে পারবেন। এক্সচেঞ্জ অফারটি পেতে ইচ্ছুক ব্যবহারকারীরা রেগুলার এক্সচেঞ্জ ভ্যালুর ওপর আরো ৩ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস পাবেন।

এ প্রসঙ্গে স্যামসাং ইলেকট্রনিক্সের হেড অব মোবাইল মোঃ মূয়ীদুর রহমান বলেন, ”দেশের বাজারে ব্যতিক্রমী গ্যালাক্সি ওয়াচফাইভ নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। স্যামসাং গ্যালাক্সি ওয়াচফাইভ ব্যবহারকারীদের ট্র্যাকিং, মনিটরিং এবং আরও অনেক বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের শরীর ও স্বাস্থ্যের জন্য সঠিক লক্ষ্য নির্ধারণ করার সুবিধা দেয়। আশা করি আমাদের ভক্তরা স্মার্টওয়াচটির চমৎকার ফিচারগুলো উপভোগ করবেন”।

উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ে তৈরি স্যামসাং গ্যালাক্সি ওয়াচফাইভের বর্তমান বাজার মূল্য মাত্র ৪২ হাজার ৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি