বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
32.7 C
Dhaka

গোপালগঞ্জবাসীর জন্য ৫ সুসংবাদ দিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুক্রবার গোপালগঞ্জবাসীকে ৫টি সুসংবাদ দিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তাঁর দেয়া সুসংবাদ অনুযায়ী জেলার কোটালীপাড়ায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্থাপিত হবে গবেষণা ও উদ্ভাবনের জন্য একটি ‘নলেজ পার্ক’। আগামী ১৬ মার্চ রিসার্চ ইনেভেশন ও হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থানীয় সংসদ সদস্য  
উদ্বোধন করবেন বলে তিনি জানান। 
 
প্রতিমন্ত্রী গতকাল দুপুরে গোপালগঞ্জ হাইটেক পার্ক স্থাপনের প্রস্তাবিত জমি পরিদর্শন করতে গিয়ে এসব তথ্য জানান।
 
এসময় স্থানীয় নেতারা ছাড়াও হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ও  বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব উপস্থিত ছিলেন।
 
পরিদর্শনকালে পাঁচ বছর ধরে নিরলস প্রচেষ্টায় বিমানের দুইটি প্রোটোটাইপকে বাস্তবে নিয়ে আসতে তরুণ দুই উদ্ভাবক জনি ও সাব্বিরকে ১০ লাখ টাকার গবেষণা অনুদান দেয়ার ঘোষণা দেন পলক। 
 
প্রতিমন্ত্রী বললেন, আগামী ২০৪১ সালে প্রধামন্ত্রীর স্মার্ট বাংলাদেশে এভিয়েশন শিল্পে আমাদের জনি-সাব্বিররা আগামী দিনে বোয়িং এয়ারবাসের মতো বিমান তৈরির প্রতিষ্ঠান এই বাংলাদেশের মাটিতেই করবে।
 
তিনি আরো জানান  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান বঙ্গবন্ধুর কন্যা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আধুনিক বাংলাদেশের স্থপতি  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জের 
তরুণ তরুণীদের  স্মার্ট নাগরিক এবং স্মার্ট অর্থনীতির চালিকাশক্তি হিসেবে  গড়ে তুলতে গোপালগঞ্জের 
 টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়ায় জয় ডিজিটাল সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি গোপালগঞ্জের কাশিয়ানীতে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে। একইভাবে গোপালগঞ্জ সদরে অত্যাধুনিক স্মার্ট এডুকেশন ট্রেনিং অ্যান্ড এন্টারটেইনমেন্ট সেন্টার সিনেপ্লেক্স  এবং একটি ডাটা সেন্টার স্থাপন করা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী।  
 
এর আগে সকালে গোপালগঞ্জে পৌঁছে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ফাতেহা পাঠ করা হয় । এ সময় নাটোর জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি