বুধবার, এপ্রিল ২২, ২০২৬
28 C
Dhaka

গার্লস ইন আইসিটি দিবসে লুনা শামসুদ্দোহা ডেভ ম্যানিয়া প্রকল্প প্রতিযোগিতা

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি খাতে বাংলাদেশী নারীদের অবদান উদযাপনের পাশাপাশি অংশগ্রহণ বাড়ানোর জন্য বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজন করল লুনা শামসুদ্দোহা আইসিটি ডে সেলিব্রেশনের। আন্তর্জাতিক গার্লস ইন আইসিটি দিবস ২০২৩ উপলক্ষে এ আয়োজন করা হয়। এর আওতায় “অল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট” শিরোনামে প্রোগ্রামিং প্রতিযোগিতার পাশাপাশি প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের মেয়ে শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা এবং এক্ষেত্রে তাদের আইডিয়াগুলি প্রদর্শন করতে উত্সাহিত করার জন্য ডেভ ম্যানিয়া প্রকল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের পাশাপাশি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থীরা তাদের প্রকল্প নিয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয়। সাধারণ, আর্থিক সেবা, শিক্ষাবিষয়ক এবং স্বাস্থ্যসেবা – এই চারক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের উপরে এ প্রকল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নিবন্ধন করার সময়ই শিক্ষার্থীরা তাদের নিজেদের প্রকল্প/আইডিয়া বর্ণনা করে একটি বিশদ ধারণাপত্র জমা দেয়। প্রতিযোগিতা চলাকালীন সময়ে প্রকল্পের একটি লাইভ ডেমোসহ অংশগ্রহণকারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়।  উদ্ভাবনের স্তর, সম্ভাব্য প্রভাব এবং ধারণার ব্যবহারিকতার উপর ভিত্তি করে প্রতিটি প্রকল্পের মূল্যায়নের পরে বিজয়ীদেরকে আকর্ষণীয় পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হয়।

এ আয়োজন প্রসঙ্গে বিডিওএসএনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হাসান রবিন বলেন, মেয়েদের কোডিং দক্ষতা প্রদর্শনের পাশাপাশি তাদের আইডিয়াগুলোর বাস্তব প্রদর্শনের জন্য এ প্রকল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়। সারাজীবন আইসিটি সেক্টরের উন্নয়নে কাজ করা বাংলাদেশের নেতৃস্থানীয় সফটওয়্যার উদ্যোক্তা প্রয়াত লুনা শামসুদ্দোহার অবদানের সম্মানে, এই উদযাপনটির নাম তাঁর নামে দেওয়া হয়।

লুনা শামসুদ্দোহা ডেভ ম্যানিয়ায় মোট ২৪টি টিম তাদের প্রজেক্ট পিচিং করে। এর মধ্যে থেকে ৭টি টিমকে ফাইনালের জন্য বাছাই করা হয়। চূড়ান্ত পর্বে অংশ নিয়ে বিচারকদের রায়ে চ্যাম্পিয়ান হয় টিম ‘কনেকটিয়া’। ফাস্ট রানার্স আপ হয় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলোজির ‘টিম লোয়ানা”এবং সেকেন্ড রানার্স আপ নির্বাচিত হয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ‘ড্রিম ডেভলপারস’। স্পেশাল মেনশন হিসেবে পুরস্কার পেয়েছে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ‘টিম এইডো’।

চূড়ান্ত পর্বের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের বিগ-এর হেড অব অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেটর সিদ্ধার্থ গোস্বামী, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি নাজনীন নাহার, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর বাংলাদেশ শাখার সহ-সভাপতি মুহাম্মাদ আলতামিশ নাবিল এবং আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন, সাভারের সহকারী অধ্যাপক আফজাল হোসেন।

মূলত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণকে আরো বৃদ্ধি করার জন্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এর একটি আন্তর্জাতিক উদ্যোগ হলো গার্লস ইন আইসিটি ডে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত (STEM) ক্যারিয়ারে মেয়েদেরকে আরো উন্নতির জন্য এবং ডিজিটাল বিশ্বে দক্ষতা অর্জন করার উদ্দেশ্যে “Digital Skills for Life” থিমে এ বছর গার্লস ইন আইসিটি দিবস উৎযাপন করা হয়। এরই অংশ হিসেবে এ প্রকল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

উল্লেখ্য, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়ার অনুপ্রেরনায় এবং এডভাইভের সহযোগিতায় লুনা শামসুদ্দোহা ডেভ ম্যানিয়া প্রকল্প প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি