মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
29 C
Dhaka

উদ্ভাবনী ও‘সমস্যা সমাধানকারী তরুণদের হাতেই রচিত হবে স্মার্ট বাংলাদেশ : পলক

spot_img

টেকভিশন২৪ ডেস্ক:  ২৭ মে শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ মিলনায়তনে আধুনিক মার্কেটিং জনক ফিলিপ কটালের ৯২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে দেয়া

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন উদ্ভাবনী বুদ্ধিমত্তা সম্পন্ন ও ‘সমস্যা সমাধানকারী’ তরুণদের হাতেই রচিত হবে স্মার্ট বাংলাদেশ। এজন্য এরই মধ্যে সরকার সবার জন্য সুলভ ও সহজলভ্য করেছে ইন্টারনেট।

শুধুমাত্র আজ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদে “স্মার্ট জাতি ও স্মার্ট নাগরিক” তৈরিতে বাংলাদেশ ব্যান্ড ফোরাম মার্কেটিংয়ের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা এসব কথা বলেন।

পলক ইন্টারনেটের এই শক্তি ব্যবহার করেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্রমেই সঙ্কটময় হয়ে ওঠা মার্কেটিং-এ পণ্যই যথেষ্ট নয় উল্লেখ করে ‘কান্ট্রি ব্র্যান্ডিং’ এর বিষয়ে তরুণ উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান ।

এশিয়া মার্কেটিং ফেডারেশনের প্রতিষ্ঠাতা হারমাওয়ান কেরতাজায়ার উপস্থাপনার সূত্র ধরে প্রতিমন্ত্রী বলেন, সেরা হওয়ার দরকার নেই। সবার থেকে আলাদা হতে হবে; যেমনটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্ত থেকে কেন্দ্রে উন্নয়ন যাত্রা করেছেন।

বক্তব্যে পলক জানান, দেশের ৫ সফটওয়্যার প্রকৌশলীর তৈরি সুরক্ষা অ্যাপ এরই মধ্যে ৫মিলিয়ন ডাউনলোড হয়েছে। ১৫০ মিলিয়ন মানুষকে সেবা দেয়া হয়েছে।
স্বনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে উপস্থিত তরুণদের ব্যবসায় ধারণা জমা দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, স্মার্ট জনবল গড়ে তুলতে এবারের বাজেটে বিশেষ সুযোগ রাখা হচ্ছে।

এর আগে অনলাইনে সংযুক্ত হয়ে বাজারজাত করণের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে একটি দীর্ঘ উপস্থাপনা তুলে ধরেন আধুনিক মার্কেটিং এর জনক প্রফেসর ফিলিপ কটলার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এশিয়া মার্কেটিং ফেডারেশনের সভাপতি ড. সৈয়দ ফরহাত আনোয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান। এসময় বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ান দূতাবাসের কাউন্সিলর রাধেন ওসমান ইফেন্দি এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম সভাপতি শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি