বুধবার, জুলাই ১৫, ২০২৬
30.9 C
Dhaka

ক্রিয়েটিভ আইটির যুগপূর্তি উপলক্ষে অনলাইন প্রতিযোগিতা ঘোষনা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এক যুগপূর্তি উপলক্ষে বিশেষ অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছে।

চার ক্যাটাগরির এই প্রতিযোগিতায় বিজয়ীদের উদ্যোক্তা ফান্ড, ল্যাপটপ, ড্রোন, ক্যামেরাসহ ২০০ জন বিজয়ীর জন্য থাকছে আইটি কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ।

মোবাইল ফটোগ্রাফি, ভিডিও মেকিং, ইমেজ ম্যানিপুলেশন এবং বিজনেস আইডিয়া জেনারেশন নামের এই চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে। প্রতিযোগিতার ক্যাটাগরি, নিয়মাবলী, অংশগ্রহণের প্রক্রিয়াসহ আরও বিস্তারিত জানা যাবে https://creativeitinstitute.com/12-years-celebration এই ঠিকানা থেকে।

প্রতিযোগিতায় অংশ নিতে হবে ২০২১ সালের ১ জানুয়ারির মধ্যে। প্রতিযোগিতায় ফাইল সাবমিট করার পর ভোটিংয়ের মাধ্যমে এবং বিচারকের রায়ের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে।

এই আয়োজনে বিচারক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. ইস্রাফিল পিকে (রতন), চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক রেদওয়ান রনি, বাংলাদেশের তরুণ আলোকচিত্রী তানভীর রোহান ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী (সিইও) মো. মনির হোসেন।

প্রতিযোগিতার বিষয়ে মনির হোসেন বলেন, এক যুগ আগে ক্রিয়েটিভ আইটির যাত্রা শুরু হয়েছিল। বিগত ১ যুগে আইটি সেক্টরে অসামান্য অবদানের জন্য আমরা অর্জন করেছি নানা সম্মানজনক পুরস্কার। এই সময়ে ৪২ হাজারেরও বেশি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থী, ১৫ হাজারেরও বেশি জবপ্লেসমেন্ট আর তিন শতাধিক অভিজ্ঞ শিক্ষক সম্মিলিতভাবে প্রতিষ্ঠানটিকে করেছে সেরাদের সেরা।

১২ বছর পূর্তি উপলক্ষে আমাদের আয়োজিত এবারের অনলাইন প্রতিযোগিতাটি তরুণ প্রজন্মের জন্য আইটি ক্ষেত্রে একটি বড় সুযোগ সৃষ্টি করবে বলে আশা রাখছি।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি