বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
28 C
Dhaka

কেএফসি ও পিৎজা হাটের খাবার এখন ইফুড প্ল্যাটফর্মে

টেকভিশন২৪ ডেস্ক: ইফুড প্ল্যাটফর্মে এখন থেকে কেএফসি ও পিৎজা হাটের খাবার পাওয়া যাবে। ফলে গ্রাহকরা ফুড চেইন শপ দুটির খাবার ঘরে বসেই অর্ডার করতে পারবেন।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ক এক সমঝোতা চুক্তি হয়। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং কেএফসি-পিৎজা হাট এর মালিকানা প্রতিষ্ঠান ট্রান্সকম ফুডসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এবিষয়ে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, আমরা বর্তমানে দেশের প্রধান প্রধান শহরগুলোতে প্রতিদিন আট থেকে দশ হাজার ফুড ডেলিভারি সেবা দিয়ে থাকি।

দেশের স্বনামধন্য সব ধরনের রেস্টুরেন্ট ইফুডে যুক্ত হচ্ছে। আমাদের লক্ষ্য হলো ৩০ মিনিটের মধ্যে গ্রাহকের কাছে খাবার পৌঁছে দেয়া।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ই-ফুড টেকনোলজি বিভাগের প্রধান মোস্তাহিদ উল ইসলাম বাধন, ইফুড ব্যবসায় উন্নয়ন বিভাগের প্রধান শাহনেওয়াজ মান্নান, ই-ফুড ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক সৈয়দ সজিবুর রহমান এবং ট্রান্সকম ফুড লিমিটেডের কেএফসি অপারেশন ম্যানেজার শেখ জহির আহমেদ দোলন, পিৎজা হাট এর অপারেশন ম্যানেজার রূপম প্রসন্ন ঠাকুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি