সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
29.9 C
Dhaka

কি-বোর্ড নিয়ে অন্যরকম আয়োজন

টেকভিশন২৪ ডেস্ক: কম্পিউটার কি-বোর্ডের মেলা। টেবিল জুড়ে সাজানো নানা রঙ ও ঢঙের কি-বোর্ড। দোকান থেকে কেনা প্রি বিল্ট কি-বোর্ডের সাথে মিলবে না এসব কি-বোর্ড। কারণ এসব কি-বোর্ড সাজিয়েছেন কি-বোর্ডের মালিক নিজেই।

কার কি-বোর্ড কত সুন্দরভাবে সাজানো ও গোছানো অর্থাৎ কাস্টোমাইজ করা, তার ওপর ভিত্তি করে বিসিএস কম্পিউটার সিটিতে আয়োজিত হয়েছে ‘কিব শোডাউন।’ গত ৬ অক্টোবর সিটি আইটি মেগা ফেয়ারের অংশ হিসেবে কিব শোডাউনের আয়োজন করে মেকাবার্ডস বিডি এবং পিসি বিল্ডার গ্রুপ।

৪০ জন নিজেদের কাস্টোমাইজ কি-বোর্ড নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিল ছয় হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ছিল চার হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ছিল একটি বেয়ারবোনস কিবোর্ড কিট।

আয়োজকেরা জানান, দুইটি বিষয়ের ওপর ভিত্তি করে কি-বোর্ড গুলোকে যাচাই করা হয়। যার একটি হচ্ছে কি-বোর্ড গুলো দেখতে কেমন সুন্দর আর কাজ করার সময় কতটা ভালো শব্দ করে।

কি- বোর্ড কাস্টোমাইজ করা শখের মানুষদের নিয়ে ২০২১ সালে গড়ে উঠে মেকাবোর্ডস বিডি। গত বছর ‘কিব শোডাউন’ এর আয়োজন করে মেকাবোর্ডস। এর ফেসবুক পেজটি অ্যাডমিন সামিউল আলম বলেন, ‘মেকাবোর্ডস বিডি এর সদস্যদের সেরা কি-বোর্ড কেনার এবং কি-বোর্ড তৈরি করতে পরামর্শ দেয়।’

মেকাবোর্ডস বিডি এর সাথে জড়িত ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস) এর তড়িৎ প্রকৌশল বিভাগের প্রধান ড. ইফাত আল বাকী বলেন, ‘যান্ত্রিক কি-বোর্ডের শখ প্রযুক্তিপ্রেমিদের জন্য একটি লেগো তৈরির শখের মতো। যারা গেমিং, কনটেন্ট রাইটিং এবং ফ্রিল্যান্সিংয়ের মতো কম্পিউটার ভিত্তিক কাজগুলিতে বেশি সময় ব্যয় করেন তাদের জন্য একটি ভাল টাইপিং অনুভূতি পাওয়াটা গুরুত্বপূর্ণ।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জুবায়ের ইউ. হায়দার, দ্বিতীয় হয়েছেন ভুবন আহমেদ ও তৃতীয় হয়েছেন যৌথভাবে অরনিব আহমেদ ও মাহমুজ সাফিন।

প্রথম স্থান অধিকারী জুবায়ের বলেন, ‘কি-বোর্ডটিকে সাজানোর কাজটি ছিল বেশ কঠিন। যারা এ নিয়ে কাজ করেন তাঁদের কাছ থেকে ধারণা নিয়েছি। চেষ্টা করেছি ভালো কিছু করার।

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী ভুবন বলেন, ‘আমি অনেক সমমনা লোকের সাথে দেখা করতে পেরেছি। এই ইভেন্টে এমন কমিউনিটির সাথে দেখা করতে পেরেছি যেটি বছর ধরে কি-বোর্ডকে কেন্দ্র করে বেড়ে উঠেছে। আমি খুব খুশি।’

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

সর্বশেষ

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

চার্জিংয়ে নতুন চমক: রোবট লুক আর এলইডি ডিসপ্লের ইউগ্রিন চার্জিং এডাপ্টার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের একাধিক ডিভাইস চার্জ...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি