রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

কম্পিউটারে বাংলা প্রচলনের পথিকৃত সাইফুদ্দাহার শহীদের মৃ্ত‌্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক

টেকভিশন২৪ ডেস্ক: কম্পিউটারে বাংলা প্রচলনের পথিকৃত প্রকৌশলী সাইফুদ্দাহার শহীদের মৃ্ত‌্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। গতকাল রোববার রাতে তিনি যুক্তরাষ্ট্রে ইন্তেকাল।

মন্ত্রী আজ সোমবার এক শোকবার্তায় কম্পিউটারে বাংলা প্রচলনে মরহুম প্রকৌশলী সাইফুদ্দাহার শহীদের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, যত দিন প্রযুক্তিতে বাংলা ব‌্যবহৃত হবে ততদিন তিনি চির জাগরূক হয়ে থাকবেন। ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষার অন্যতম উদ্ভাবক জনাব মোস্তাফা জব্বার বলেন, ১৯৮৪ সালের জানুয়ারি মাসে এ‌্যাপল কম্পিউটার ম্যাকিন্টোস কম্পিউটার বাজারজাত করার পর সাইফুদ্দাহার শহীদ লন্ডনে বসেই ম‌্যাক অপারেটিং সিস্টেম এবং ম‌্যাক রাইট সফটওয়্যারের বাংলা অনুবাদ করেন ও একটি বাংলা ফন্ট তৈরি করেন। এই উদ্ভাবনকেই তিনি শহিদলিপি নামে বাজারজাত করেন।

এই সফটওয়‌্যারটি প্রথমে জাতীয় গণমাধ‌্যম ইনস্টিটিউটে ব‌্যবহৃত হয় বলে মন্ত্রী উল্লেখ করেন। এরপর শহীদলিপি বিভিন্ন সাময়িকী ও সংবাদপত্র প্রকাশনাতেও ব্যবহৃত হয়। যদিও শারিরীক অসুস্থতা ও বিদেশ চলে যাবার ফলে শহীদলিপির আপডেট আর হয়নি তবু পথ প্রদর্শক হিসেবে সাউফুদ্দাহার শহীদ বাংলা ভাষাভাষীদের কাছে অমর হয়ে থাকবেন। মন্ত্রী তার মৃত‌্যুতে অপুরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি