সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
27 C
Dhaka

কক্সবাজারে ঘূর্ণিঝড় কবলিত টেলিযোগাযোগ স্থাপনায় দ্রুত পুন:সংযোগের কার্যক্রম চলমান

টেকভিশন২৪ ডেস্ক: ঘূর্ণিঝড় মোখা কবলিত কক্সবাজার জেলায় দেশের চারটি মোবাইল অপারেটরদের ৯৭৪ টি সাইটের ২৪৩ টি সাইট বর্তমানে অসচল রয়েছে। এর মধ্যে গ্রামীণফোন লিমিটেডের মোট ২১৯টি সাইটের মধ্যে  অসচল সাইটের সংখ্যা ৬০টি। এর মধ্যে রবি আজিয়াটা  লিমিটেডের মোট ৪৬১টি সাইটের মধ্যে  অসচল সাইটের সংখ্যা ৮৭টি, অসচল সাইটের হার। এর মধ্যে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের মোট ১৮৫টি সাইটের মধ্যে অসচল সাইটের সংখ্যা ৫১টি। এর মধ্যে টেলিটক বাংলাদেশ  লিমিটেডের মোট ১০৯টি সাইটের মধ্যে অসচল সাইটের সংখ্যা ৪৫টি।

বিটিআরসি’র কার্যকরী প্রচেষ্টায় ঘূর্ণিঝড় মোখা কবলিত কক্সবাজার জেলায় মোবাইল ও ইন্টারনেট ব্যবস্থার অধিকাংশই বর্তমানে সচল রয়েছে। মোবাইল অপারেটরসমূহ বিদ্যমান অসচল সাইটগুলো সচল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ২৭১টি অসচল সাইটকে পুনরায় সচল করা হয়েছে। অধিকাংশ অসচল সাইট মুলত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে বর্তমানে অসচল রয়েছে। বিদ্যুৎ সংযোগ কার্যকর হলে উক্ত সাইট সমূহ দ্রুত সচল হবে মর্মে আশা করা যাচ্ছে।

এর আগে গত ১৩/০৫/২০২৩ তারিখে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী সময়ে যাতে সকল ধরণের টেলিযোগাযোগ সেবা অব্যাহত থাকে তা নিশ্চিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সংশ্লিষ্ট সকল লাইসেন্সি সমূহকে এবং টেলিযোগাযোগ সেবাপ্রদানকারী টেলিকম অপারেটরসমূহকে  Emergency Response Team গঠন ও কন্ট্রোল রুম স্থাপনের জন্য নির্দেশনা প্রদান করেছে।

এছাড়াও, বিটিআরসি কর্তৃক ১০ সদস্য বিশিষ্ট একটি ইমার্জেন্সি রিসপন্স টিম ও নিয়ন্ত্রণকক্ষও চালু করা হয়েছিল। উক্ত টিম ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলোর টেলিযোগাযোগ ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণসহ নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে  সমন্বয় সাধন করে কার্যক্রম গ্রহণ করেছে।

বিটিআরসির নির্দেশনার পরিপ্রেক্ষিতে উপকূলীয় অঞ্চলসহ আশপাশের এলাকায় নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে টেলিকম অপারেটরসমূহ নিজ নিজ কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন এবং নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা সচল রাখতে পর্যাপ্ত ব্যাটারি, ডিজেল জেনারেটর, পোর্টেবল জেনারেটর সরবরাহসহ ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকায় মাঠ-পর্যায়ের কর্মীদের সাথে সমন্বয় সাধন করে টেলিযোগাযোগ সেবা নিরবচ্ছিন্ন রাখতে কার্যক্রম অব্যাহত রেখেছে। 

মোবাইল টাওয়ার নির্মাণকারী প্রতিষ্ঠান ,বিটিসিএল, সাবমেরিন ক্যাবল কোম্পানি, আইআইজি, আইএসপি, এনটিটিএনসহ অন্যান্য টেলিকম অপারেটরসমূহ দুর্যোগকালীন সময়ে ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাব্য এলাকায় তাদের নেটওয়ার্ক সচল রাখতে কার্যক্রম গ্রহণ করেছে এবং সার্বক্ষণিকভাবে সচেষ্ট রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি