শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
26 C
Dhaka

চিপ ডিজাইন ইউনিট বন্ধ করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক অর্থনীতির অচলাবস্থা ও স্মার্টফোন খাতে মন্দা ভাব বিরাজ করায় চিপ ডিজাইন ইউনিট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অপো। চীনের অভ্যন্তরীণ পর্যায়ে সবচেয়ে বেশ স্মার্টফোন বিক্রিকারী প্রতিষ্ঠানটি জেকু ইউনিটের কার্যক্রম বন্ধের কথা জানিয়েছে। ২০১৯ সালে এটি স্থাপন করা হয়।

জেকুতে অবস্থিত কারখানায় ম্যারিসিলিকন এক্স চিপ তৈরি করা হয়ে থাকে। এটি একটি নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ)। স্মার্টফোনে ছবি ও ভিডিও ধারণের সময় এর গুণগত মানোন্নয়নে এটি সহায়তা করে থাকে। এ বিষয়ে চীনা কোম্পানিটির এক মুখপাত্র জানান, বৈশ্বিক অর্থনীতি ও স্মার্টফোন খাতে অস্থির অবস্থা বিরাজ করায় আমাদের বিভিন্ন কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে। দীর্ঘমেয়াদি উন্নয়নে এসব সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
কভিড-১৯ মহামারীর সংক্রমণ রোধে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তার কারণে চীনের অর্থনীতি বাধাগ্রস্ত হয়। বর্তমানে বিধিনিষেধ নেই। কিন্তু গ্রাহক পর্যায়ে বড় ধরনের কেনাকাটার হার কমে যাওয়ায় চীনের স্মার্টফোন মার্কেট হিমশিম খাচ্ছে। ২০২২ সালে দেশটিতে স্মার্টফোনের বাজারজাত ১৪ শতাংশ কমেছে। অন্যদিকে এক দশকের মধ্যে দেশটিতে প্রথমবারের মতো স্মার্টফোন বাজারজাত ৩০ কোটি ইউনিটের নিচে নেমেছে।

২০২৩ সালের প্রথম প্রান্তিকে মোট স্মার্টফোন বাজারজাত বছরওয়ারি হিসেবে ১১ শতাংশ কমে ৬ কোটি ৭২ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। গত মাসে ক্যানালিস প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২৩ সালের পর প্রান্তিকের হিসাবে যা সবচেয়ে কম। নিষেধাজ্ঞার মাধ্যমে হুয়াওয়ে টেকনোলজিসের স্মার্টফোন বিভাগকে বিলুপ্ত করে দেয়ার পর আত্মনির্ভরশীল হতে নিজস্ব চিপ ডিজাইন ইউনিট স্থাপন করে অপো ও শাওমি।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি