সোমবার, জুন ১৫, ২০২৬
27.4 C
Dhaka

ওমরাহ গাইড নিয়ে এলো ইমো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মুসলমানদের জন্য পবিত্র ওমরাহের প্রক্রিয়াকে সহজভাবে তুলে ধরতে এ মাসের শুরুতে অ্যাপের মধ্যে ওমরাহ গাইড ফিচার নিয়ে এসেছে বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম ইমো। বিস্তৃত সাব-ফিচার সহ ইমোর নতুন এ উদ্যোগ বিভিন্ন ধরনের টিপস, অবস্থান-ভিত্তিক সেবা ও যোগাযোগের সুবিধাসহ আরও নানান তথ্যের মধ্য দিয়ে ওমরাহ যাত্রীদের সহায়তা করবে।  

গরমের সময় ওমরাহ করার ক্ষেত্রে বয়স্ক ওমরাহযাত্রীরা কখনও কখনও অসুস্থতা বা অস্বস্তিতে পড়তে পারেন। পাশাপাশি, যারা প্রথমবারের মতো ওমরাহ করতে যাচ্ছেন, এমনকি নিয়মিত ওমরাহ যাত্রীরাও মাঝে মাঝে ওমরাহের কোনো কোনো প্রক্রিয়া ভুলে যেতে পারেন। আর তাই নির্বিঘ্নে ও সঠিকভাবে মক্কায় ওমরাহ পালন করার সমাধান হিসেবে মুসলিমদের জন্য ওমরাহ গাইড ফিচার নিয়ে এসেছে ইমো। এতে বিস্তারিত ওমরাহ টিপসের সাথে রয়েছে ওমরাহ পালনের পুরো প্রক্রিয়ার ধারাবাহিক ব্যাখ্যা। পাশাপাশি, স্পষ্ট নির্দেশনা দেয়ার জন্য স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে ওমরাহ পালনের জায়গাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। নিরাপদ ওমরাহ নিশ্চিতে এই ফিচারটির মাধ্যমে নভেম্বরের শুরু থেকে যাত্রীরা তাদের প্রিয়জনের সাথে লোকেশন শেয়ার করার সুযোগ পাবেন। এছাড়াও, ওমরাহ যাত্রীদের যেন বাসায় তাদের পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবের সাথে যোগাযোগের ক্ষেত্রে কোনো অসুবিধা পোহাতে না হয়, সেজন্য একদম দুর্বল নেটওয়ার্কের মধ্যেও বিভিন্ন দেশে মানসম্মত যোগাযোগের সুবিধা নিয়ে এসেছে ইমো। আর এতে করে পবিত্র এই সময়ে ওমরাহ যাত্রীরা সকলের সাথে যোগাযোগ বজায় রাখার সুযোগ পাবেন।

ওমরাহ গাইড ফিচারটির মধ্যে রয়েছে ওমরাহ স্মার্ট অ্যাসিসটেন্ট, ওমরাহের ব্যাখ্যা, ধারাবাহিকভাবে ওমরাহের অবস্থান নির্দেশিকা ও পরিবারের সাথে লোকেশন শেয়ারের সুযোগ। পাশাপাশি, একদম বিনামূল্যে ভয়েস ও ভিডিও কল করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা, যা একদিকে তাদের ডেটা বাঁচাবে, আবার অন্যদিকে দুর্বল নেটওয়ার্কের এলাকা থেকেও আন্তর্জাতিক কল সুবিধা উপভোগের সুযোগ করে দিবে। এই ফিচারটি ব্যবহার করতে হলে ইমো অ্যাপের মধ্যে ওমরাহ সার্ভিস চ্যানেল খুঁজে বের করতে হবে এবং সেখানে থেকে ক্লিক করে ওমরাহ গাইডে ঢুকতে হবে। ওমরাহ গাইডে ঢোকার পর সেখানে একদম ওপরে ওমরাহের মানচিত্র দেখা যাবে, একইভাবে ওমরাহের করণীয়গুলো নিচে দেখা যাবে।

এ বিষয়ে ইমো মেসেঞ্জারের বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, “বিশ্বজুড়ে মুসলিমদের জন্য ওমরাহ খুবই গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় রীতি। পবিত্র এই রীতি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের মুসলিম ব্যবহারকারীদের সহায়তা দেয়ার লক্ষ্যে এই ফিচার নিয়ে এসেছি আমরা। ইমোতে থাকা ওমরাহ টিপস ও গাইডের মাধ্যমে আরও স্বাচ্ছন্দ্যদায়কভাবে ওমরাহ করা ও বাড়িতে তাদের পছন্দের মানুষের সাথে অভিজ্ঞতা শেয়ার করা আরও বেশি সহজ হবে বলে আশাবাদী আমরা।”

এই সপ্তাহের জনপ্রিয়

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি