বুধবার, জুলাই ১৫, ২০২৬
28.2 C
Dhaka

এসডিজি অর্জনে সহায়ক হিসেবে ইউএনডিপির এক্সেলেটর ল্যাবের যাত্রা

টেকভিশন২৪ ডেস্ক: জার্মান করপোরেশন এবং কাতার ফান্ড ফর ডেভলপমেন্ট (কিউএফএফডি) এর অর্থায়নে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। ২৮ এপ্রিল, এক্সেলেটর ল্যাব-বাংলাদেশ নামে একটি নতুন উদ্যোগের উদ্বোধন করে, যা এসডিজি অর্জনে চ্যালেঞ্জ সমূহকে হ্রাস করার মাধ্যমে, এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়তা করবে।

ভার্চুয়াল এই অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিনেল পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান। তিনি তার বক্তব্যে বলেন, “ইউএনডিপির এক্সিলারেটর ল্যাবের মতো একটি বৈশ্বিক নেটওয়ার্ক বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে এবং ২০২৬ সালের মধ্যে এলডিসি গ্রাজুয়েশনে সহায়তা করবে।”

আলোচনায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সচিব ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা, সুলতানা আফরোজ। তিনি তার বক্তব্যে বলেন, “এসডিজি অর্জনে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিপিপিএ ও ইউএনডিপির এক্সেলারেটর ল্যাব যৌথ ভাবে এসডিজি অর্জনে নতুন ধারা যোগ করতে পারে। ”

আলোচকদের মধ্যে আরো ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। আলোচনাকালে  তিনি বলেন, “ইউএনডিপি সবসময়ই বাংলাদেশের উন্নয়নে সরকারের সাথে কাজ করে আসছে। নতুন চালু হওয়া, এই এক্সিলারেটর ল্যাব বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, বৈষম্য এবং কোভিড এর ফলে সৃষ্ট চ্যালেঞ্জ সহ অন্যান্য আরো অনেক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”  এক্সিলারেটর ল্যাব, এসডিজি অর্জনের চ্যালেঞ্জগুলি হ্রাস করার জন্য, গৃহীত সকল উদ্যোগকে সমন্বিত করবে, এই আশাবাদ তিনি ব্যক্ত করেন।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, আলোচকদের মাঝে উপস্থিত থেকে বলেন, “আইসিটি-র সহায়তায় আমরা এই মহামারীর ফলে সৃষ্ট নতুন জীবনযাত্রার সাথে খাপ খাওয়িয়ে নিচ্ছি।  ইউএনডিপির এক্সেলারেটর ল্যাব, মহামারীর কারণে, সৃষ্ট ডিজিটাল ডিভাইড হ্রাস করতে আমাদের সহায়তা করতে পারে। ”

আলোচনাটি সঞ্চালনা করেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি, সুদীপ্ত মুখার্জি।

অনুষ্ঠানের শুরুতে জুয়েনা আজিজ. মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক). প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও). তাঁর বক্তব্যে বলেন, “এসডিজি অর্জনের প্রক্রিয়ার সাথে, ইউএনডিপির মতো, উন্নয়ন অংশীদারদের সাথে থাকাটা অবশ্যই জরুরি। ইউএনডিপির এক্সেলারেটর ল্যাব, তাদের নতুন প্রযুক্তি, নতুন ধারণা ইত্যাদির মাধ্যমে এসডিজি অর্জনে সহায়তা করবে।”

এছাড়াও আরো বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের উপ-আবাসিক প্রতিনিধি নুয়্যেন ভ্যান, এক্সেলারেটর ল্যাব নেটওয়ার্কের টিম লিডার জিনা লুকেরেলি।

২০১৯ সালে, ইউএনডিপি এসডিজি উন্নয়নের চ্যালেঞ্জগুলির ভিত্তিতে বিশ্বের বৃহত্তম এবং দ্রুততম লার্নিং নেটওয়ার্ক, এক্সিলারেটর ল্যাবগুলি শুরু করে। ৭৮ টি দেশের ৯১ টি ল্যাব  নিয়ে শুরু হওয়া, এই নেটওয়ার্কটি এখন বাংলাদেশ সহ ১১৫ টি দেশের ৯১ টি ল্যাব এর মাধ্যেম তাদের কাজ পরিচালনা করছে। শুধুমাত্র ২০২০ সালেই, ল্যাবগুলি ১৭টি এসডিজি অর্জনে  প্রায় ১৭০০টিরও বেশি তৃণমূলভিত্তিক উদ্যোগে সংগৃহীত করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি