শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

এসএফআইএল-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালোভাবে পালন করা হলো বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান স্ট্র্যটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড (এসএফআইএল)-এর দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান। এসএফআইএল বাংলাদেশের একমাত্র জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম, যাদের রয়েছে কানাডা, আমেরিকা ও বাংলাদেশের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ।

বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসএফআইএল-এর গ্রাহক, অংশীদার এবং বিশিষ্টজনেরা এই বর্ষপূর্তির অনুষ্ঠানে উপস্থিত হন ১৪ই সেপ্টেম্বর ঢাকার ওয়েস্টিন হোটেলে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন এসএফআইএল-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক, তামিম মার্জান হুদা।

অনুষ্ঠানে এসএফআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইরতেজা আহমেদ খান বলেন- “উদ্ভাবন ও প্রযুক্তিকে পাথেয় করে অচিরেই দেশের সবচেয়ে আস্থার আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেতে চাই আমরা। এসএফআইএল থেকে আমরা গৃহ ঋণ, গাড়ির ঋণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ঋণ, মহিলা উদ্যোক্তা ঋণ, কর্পোরেট লোন সহ নানা ধরণের আর্থিক সমাধান প্রদান করে থাকি। আমাদের প্রতিষ্ঠানটি নতুন হলেও এরই মাঝে উল্লেখযোগ্য হারে প্রবৃদ্ধি হয়েছে আমাদের এবং লক্ষ্যণীয় মাত্রায় ঋণ আমানত আনতে পেরেছি। এছাড়া, আমরা জিরো এনপিএল পোর্টফোলিও বজায় রেখেছি। আমরা গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নানান উদ্ভাবণী পণ্য নিয়ে কাজ করছি এবং আশা রাখি একটি টেকসই প্রবৃদ্ধির মুখ দেখব আমরা শিঘ্রই”।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এহসানুল কবির বলেন, “অতীতের মতো ভবিষ্যতেও এসএফআইএল বিনিয়োগ করে যাবে উদ্ভাবন, প্রযুক্তি, টেকসই ব্যবসায়িক অনুশীলন, সবুজ উদ্যোগ এবং কর্মীদের কল্যাণে। এবং এরই মাধ্যমে আমরা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারব বলে আমার বিশ্বাস”।

এই আনন্দঘন দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে এসএফআইএল উদ্বোধন করে ‘এসএফআইএল কানেক্ট’ অ্যাপ। এই অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন মোবাইল অ্যাপটির মাধ্যমে গ্রাহকরা দেশের যেকোন প্রান্ত থেকে ঘরে বসে নিমিষেই খুলে ফেলতে পারবেন ডিপিএস এবং টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট। এছাড়াও, ডিপোজিটের টাকা বা ঋণের কিস্তি মুহূর্তেই শোধ করা যাবে এবং অ্যাকাউন্ট বিষয়ক তথ্য পাওয়াও অনেক সহজ হয়ে যাবে এই অ্যাপের মাধ্যমে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি