মঙ্গলবার, মে ১৯, ২০২৬
26 C
Dhaka

এমএফএস-এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধে সিলেট বিকাশের কর্মশালা

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে সিলেট মেট্রোপলিটন পুলিশের সাথে দিনব্যাপি কর্মশালার আয়োজন করেছে বিকাশ। এই কর্মশালায় এমএফএস অপব্যবহার করে সংঘটিত অপরাধ ও অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

সিলেট নগরীর রোজ ভিউ হোটেল-এ আয়োজিত “মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ” শীর্ষক এই কর্মশালায় অংশ নেন সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর ৭০ জন তদন্ত কর্মকর্তা। দিনব্যাপি এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিকাশ-এর উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত আইজিপি মোঃ নজিবুর রহমান এবং বিকাশ-এর হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর এ কে এম মনিরুল করিম (অবঃ) সহ সিলেট মেট্রোপলিটন পুলিশ ও বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এমএফএস-এর মতো জনগুরুত্বপূর্ণ সেবাকে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহার প্রতিরোধে সারা বছর ধরেই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে বিকাশ। তারই ধারাবাহিকতায় দেশজুড়ে বিভিন্ন জেলার পর এবার সিলেটে মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আয়োজিত হলো কর্মশালাটি।

এই সপ্তাহের জনপ্রিয়

প্রশিক্ষকদের জন্য ‘আইপিভি৬ ডেপ্লয়মেন্ট’ বিষয়ক প্রশিক্ষক কর্মশালা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশে আধুনিক ও ভবিষ্যৎ উপযোগী ব্রডব্যান্ড ইন্টারনেট...

লেনোভোর ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ আইসিটি পণ্য ও সল্যুশন প্রদানকারী...

এআই ট্রাফিক মনিটরিংয়ের মাধ্যমে এক সপ্তাহে ৩শ’ মামলা

টেকভিশন২৪ ডেস্ক: এআই ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করায়...

ইস্টার্ন ব্যাংকের ডিপিএস খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: চার ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের পর...

সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের জন্য সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে...

সর্বশেষ

লেনোভো পার্টনার এক্সিলেন্স পেল গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের আইসিটি বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড...

নেপালে বাংলাদেশি স্মার্ট ল্যাবের আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের বাজারে আইটি ও ক্লাউড সলিউশন সেবা...

বিইউবিটিতে ৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো '৩য় বাংলাদেশ এআই...

টেলিকম খাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান...

খুলনায় নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

লেনোভোর ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ আইসিটি পণ্য ও সল্যুশন প্রদানকারী...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি