বুধবার, জুন ৩, ২০২৬
30.5 C
Dhaka

দেশের ফিনটেক খাতের সমৃদ্ধির লক্ষ্যে ৪র্থ বাংলাদেশ ফিনটেক সামিট

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে গত শনিবার, ২৬ আগস্ট রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ বাংলাদেশ ফিনটেক সামিট। মাস্টারকার্ডের সৌজন্যে, বিকাশ লিমিটেডের সঞ্চালনায় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উপায়, বেসিস এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় অনুষ্ঠিত সামিটটির আয়োজনে ছিলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

দিনব্যাপী ফিনটেক সামিটে বাংলাদেশ এবং বহির্বিশ্বের ব্যাংকিং এবং অর্থায়ন খাতের উল্লেখযোগ্য বিশেষজ্ঞ, কর্মজীবী এবং সিদ্ধান্ত প্রণেতারা অংশগ্রহণ করেন। “শেপিং বাংলাদেশ ফিনটেক ইকোসিস্টেম ফর দ্য ফিউচার” বা ভবিষ্যতের জন্য বাংলাদেশের ফিনটেক খাতকে প্রস্তুত করার প্রতিপাদ্য নিয়ে বিশেষজ্ঞরা দিনব্যাপী বিভিন্ন সেশনে আলোচনা করেন। আয়োজনটির অন্যতম উদ্দেশ্য ছিলো ফিনটেক উদ্ভাবনীর ক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তনশীল সম্ভাবনাকে তুলে ধরা হয় এবং ফিনটেক উদ্ভাবনকে আরো অধিক প্রশস্ত করার একটা দিকনির্দেশনা প্রনয়ন করা।

৪টি কিনোট সেশন, ৩টি প্যানেল ডিসকাশন, ৪টি ইনসাইট সেশন, ১টি কেস স্টাডি, ১ টি ফায়ারসাইড চ্যাট এবং ১টি কনভারসেশনের সমন্বয়ে এই বছরের ফিনটেক সামিটটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফিনটেক ফোরামের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, শরিফুল ইসলাম আয়োজনটির উদ্বোধনী বক্তৃতায় বলেন, “স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে ফিনটেক খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্মার্ট বাংলাদেশের অন্যতম স্তম্ভ, স্মার্ট অর্থনীতির প্রধান অনুসঙ্গ দেশের ফিনটেক। বাংলাদেশ ফিনটেক ফোরাম নীতি প্রণয়ন এবং বিভিন্ন অংশগ্রহণমূলক কর্মসূচির মাধ্যমে দেশের ফিনটেক শিল্পের অগ্রসরে কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী, আজকের যাবতীয় আলোচনা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় দেশের এই সম্ভাবনাময় খাতের জন্য নতুন দিগন্তের উন্মোচন করবে।”

৪র্থ ফিনটেক সামিটের বিভিন্ন আলোচনায় প্রাসঙ্গিক হয়ে উঠে ডিজিটাল যুগে ব্যাংকিং খাতের উপর্যুপরি পরিবর্তনের দিকনির্দেশনা, বাংলাদেশের ফিনটেক উদ্ভাবনীর বিকাশের জন্য প্রয়োজনীয় ধাপ, সম্ভাবনা এবং বৈশ্বিকভাবে প্রচলিত রীতিরগুলোর বাস্তবায়নের বিভিন্ন দিক, ফিনটেকের বিকাশে ব্লকচেইনের গুরুত্বসহ স্মার্ট বাংলাদেশ ভিশনের ফিনটেক খাতকে সমৃদ্ধ করার নানামুখী উদ্যোগসমূহ।

সামিটিটিতে কিনোট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন: আরফান আলী, চেয়ারপারসন, জায়তুন বিজনেস কনসালটেন্টস; চেয়ারম্যান, অংকুর ডিজিটাল লিমিটেড; বেঞ্জামিন কুইনলান, সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর, কুইনল্যান্ অ্যাসোসিয়েটস; চেয়ার, ইনোভেশন এবং টেকনোলজি কমিটি, অসটচাম, হংকং; মামুন রশিদ, কান্ট্রি ক্লায়েন্টস অ্যান্ড মার্কেটস লিড, পিডব্লিউসি বাংলাদেশ; এবং হৃষিকেশ মেহতা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট – ফিন্যানশিয়াল সার্ভিসেস, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স।

এছাড়াও সামিটের অন্যান্য সেশনের আলোচনায় ছিলেনঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান, আইডিয়া ফাউন্ডেশন, ফরমার প্রিন্সিপাল সেক্রেটারি; কামাল কাদির, ফাউন্ডার এন্ড সিএও, বিকাশ লিমিটেড; মাহতাব উদ্দিন আহমেদ, ফাউন্ডার এন্ড ম্যানেজিং পার্টনার, বিল্ডকন কনসালটেন্সিজ লিমিটেড; কাজী মাহমুদ সাত্তার, চেয়ারম্যান, আরএসএ অ্যাডভাইজরি লি.; আসিফ ইব্রাহিম, চেয়ারম্যান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ; আনিস এ খান, চেয়ারম্যান, এএজেড অ্যান্ড পার্টনার্স; ফারজানাহ চৌধুরী, চার্টার্ড ইন্স্যুরার এসিআইআই (ইউকে); ম্যানেজিং ডিরেক্টর এন্ড প্রধান সিইও, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড; সহ প্রমুখ।

মাস্টারকার্ডের সৌজন্যে, বিকাশ লিমিটেডের সঞ্চালনায় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উপায়, বেসিস এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় আয়োজিত ৪র্থ বাংলাদেশ ফিনটেক সামিটটি বাংলাদেশ ফিনটেক ফোরামের একটি উদ্যোগ। সামিটটির আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। স্ট্র্যাটেজিক পার্টনার-এসপায়ার টু ইনোভেট (এটুআই), ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস ফাউন্ডেশন, স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক; ইনোভেশন পার্টনার: বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ; হসপিটালিটি পার্টনার – রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন;  টেকনোলজি পার্টনার – আমরা টেকনোলজিস লিমিটেড এবং পিআর পার্টনার – ব্যাকপেজ পিআর।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

সর্বশেষ

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি