বুধবার, জুন ৩, ২০২৬
37 C
Dhaka

উন্নত প্রযুক্তির ই-বাইক উৎপাদনে স্টার্টআপ স্কুট এবং ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: উদ্ভাবন ও উদ্যোক্তা বিষয়ক উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণসহ বাংলাদেশে স্টার্টআপ সংস্কৃতি সমৃদ্ধিকরণের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি এর সঠিক নির্দেশনা ও পরামর্শে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প। ২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে এ পর্যন্ত ৩৮৫টি সম্ভাবনাময় স্টার্টআপকে প্রি-সিড পর্যায়ে ১০ লক্ষ টাকা করে অনুদান প্রদানের অনুমোদন করেছে আইডিয়া প্রকল্প। এরই মধ্যে বেশ কিছু স্টার্টআপ ভালো করছে যা অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন আইডিয়া কর্তৃপক্ষ। এদের মধ্যে “স্কুট লিমিটেড (Skoot Ltd.)” অন্যতম একটি সম্ভাবনাময় স্টার্টআপ।

পরিবেশ বান্ধব এবং উন্নত প্রযুক্তির ই-বাইক উৎপাদন করার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে আইডিয়া প্রকল্পের পোর্টফোলিও স্টার্টআপ “স্কুট”। প্রতিষ্ঠানটি ২০২২ সালে আইডিয়া প্রকল্প থেকে প্রি-সিড পর্যায়ে অনুদান পায়।

যৌথভাবে ই-বাইক তৈরির লক্ষ্যে স্কুট এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৩ জুলাই ২০২৩, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার বসুন্ধরায় অবস্থিত ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কর্পোরেট হেড অফিসে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। আইডিয়া প্রকল্পের স্টার্টআপ স্কুট এবং ওয়ালটন এর মধ্যকার এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন স্কুট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কাজী রিদওয়ান আহমেদ এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চিফ বিজনেস অফিসার মো: তৌহিদুর রহমান।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুট এর পরিচালক সিহাব খান ও পার্থ রয় এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর হেড অব মার্কেটিং মো: তৌফিক ইমাম, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব সেলস মো: ফুয়াদ রহমান ও ডেপুটি ডিরেক্টর- ইবাইক কায়কোবাদ সিদ্দিকি -সহ অন্যান্য কর্মকর্তাগণ।

এমওইউ অনুযায়ী শীঘ্রই স্কুট এবং ওয়ালটন, বাংলাদেশেই পরিবেশ বান্ধব এবং উন্নত প্রযুক্তির ই-বাইক উৎপাদন করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়। উক্ত প্রতিষ্ঠান দুইটির লক্ষ্য হলো গ্রাহকদের জন্য বাইক চালানোর অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি উচ্চ-মানের ও উন্নত পণ্য তৈরি করা। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উভয় কোম্পানিই ই-বাইক শিল্পের জন্য একটি উন্নত ভবিষ্যৎ তৈরি করতে পারবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠান দুইটি।

এতে স্টার্টআপদের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে ব্যবসায় ক্ষেত্রে উন্নয়ন, প্রচার ও প্রসারেও যথেষ্ট ভুমিকা রাখছে বলে জানান আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন প্রধান ও পরামর্শক সোহাগ চন্দ্র দাস।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি