বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬
27 C
Dhaka

উদ্বোধন হলো অ্যাপমেকারপ্লাস, কোড ছাড়াই অ্যাপ তৈরির সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র কোডিংয়ের প্রয়োজনহীন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপমেন্ট প্ল্যাটফর্ম অ্যাপমেকার+ চালু করল দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি।

প্ল্যাটফর্মটির সাহায্যে যে কেউ কোডিংয়ের অভিজ্ঞতা ছাড়াই অ্যাপ তৈরি করতে পারবেন। টুলটি পাওয়া যাবে অ্যাপমেকারপ্লাস’র ওয়েবসাইটে-www.appmakerplus.com|

রবিবার, এপ্রিল ২৫, ২০২১ এই টুলটি উদ্বোধন উপলক্ষে ‘দ্য ফিউচার ইজ নো-কোড’ শীর্ষক একটি ওয়েবিনার’র আয়োজন করা হয়।

অ্যাপমেকারপ্লাস হচ্ছে প্রচলিত অ্যাপ এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের একটি সহজ ও কার্যকর বিকল্প। এর ফলে নন-ডেভেলপাররাও তাদের ধারণাগুলো বাস্তবে রূপ দেয়ার সুযোগ পাবেন। সহজাত প্রতিভা দিয়েই অ্যাপ ডেভেলপ করার মতো এই টুলটিতে রয়েছে একটি সমৃদ্ধ টেমপ্লেট লাইব্রেরি। এর মাধ্যমে যে কেউ অ্যাপ ডেভেলপ করতে পারবেন এবং কোনও কোড অথবা কোডিংয়ের অভিজ্ঞতা ছাড়াই অ্যাপমেকার+’র মাধ্যমে মাত্র দশ মিনিটে একটি কার্যকর অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব।

ওয়েবিনার-এ অংশ নিয়েছেন রবি আজিয়াটা লিমিটেড’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহ্মাদ, আইসিটি বিভাগের স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, বেসিস’র প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর, এসবিকে টেক ভেঞ্চারস’র ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবির, এইচটিটিপুল’র কান্ট্রি ডিরেক্টর এবং স্পাইডার ডিজিটাল’র ফাউন্ডার কাজী মনিরুল কবির এবং অ্যামাজন ওয়েব সার্ভিস, যুক্তরাষ্ট্র’র সলিউশন আর্কিটেক্ট মোহাম্মদ মাহদী-উজ-জামান।

রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহ্মাদ বলেন, “একটি ডিজিটাল কোম্পানি হিসেবে সময়ের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত উদ্ভাবনী পণ্য ও সেবা বাজারে আনছে রবি। অন্যদিকে দেশের তরুণ সমাজের অগ্রগতিতে বরাবরই সম্পৃক্ত আমরা। সেই ধারাবাহিকতায় কোডিং ছাড়া অ্যাপ তৈরির টুল আনল রবি। এর ফলে দেশের তরুণরা উপার্জনের একটি বিকল্প খুুঁজে পাবেন বলে আমার বিশ্বাস; পাশাপাশি তাদের প্রযুক্তিগত উদ্ভাবনে এগিয়ে যাবে দেশ।”

ডেভেলপারস ও ফ্রিল্যান্সার্স, এসএমই এবং বিভিন্ন ই-কমার্স পেইজসহ প্রাথমিক পর্যায়ের স্টার্টআপদের কাজে লাগবে অ্যাপমেকার+। এর মাধ্যমে দেশের শিক্ষার্থী, ডেভেলপার ও ফ্রিল্যান্সাররা খুব সহজে আয়ের সুযোগ তৈরি করতে পারবেন।

ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অগ্রগতিতে এটি এক মাইলফলক অর্জন। রবি’র উদ্যোগে গড়ে ওঠা বিডিঅ্যাপস’কে সম্প্রতি জাতীয় অ্যাপ স্টোর ঘোষণা এরই প্রতিফলন।

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

সর্বশেষ

সিলেটে উবারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার গতকাল সিলেটে...

গ্রামীণফোন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মধ্যে চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: মানব পাচারের শিকার ব্যক্তিদের জন্য টেকসই জীবিকা...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি