বুধবার, আগস্ট ২৬, ২০২৬
28 C
Dhaka

উইডেভসে ডিজিটাল মার্কেটার্স মিটআপ ২০২৩ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত মাল্টিভেন্ডর ই-কমার্স প্লাগিন দোকান এর নির্মাতা প্রতিষ্ঠান উইডেভস লিমিটেড এর আয়োজনে অনুষ্ঠিত হল “ডিজিটাল মার্কেটার্স  মিটআপ ২০২৩”। রাজধানীর মিরপুর ডিওএইচএস এ অবস্থিত উইডেভস এর প্রধান কার্যালয়ে ঢাকার ডিজিটাল মার্কেটার ও তথ্যপ্রযুক্তি খাতের স্বনামধন্য পেশাদার ব্যক্তিবর্গ এ আয়োজনে উপস্থিত ছিলেন। দেশের তরুণ উদ্যোক্তা ও ডিজিটাল প্রফেশনালদের পারস্পরিক সৌহার্দ্য এবং ডিজিটাল যুগের অপার সম্ভাবনাকে সুদৃঢ় করার প্রচেষ্টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে আমন্ত্রিত বক্তারা বিশ্বজুড়ে ডিজিটাল মার্কেটিং ও কৃত্তিম বুদ্ধিমত্তা এর বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ, ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়াও যুগোপযোগী কৌশল, পারস্পরিক সহায়তা, আন্তর্জাতিক বাজারে ডিজিটাল মার্কেটার ও তথ্যপ্রযুক্তি পেশাদারদের চাকরির বাজার,  এবং  উদ্যোক্তাদের সফল হওয়ার কৌশলসহ  বিভিন্ন  বিষয়ে আলোচনা করা হয়।   

উল্লেখ্য যে, উইডেভস লিমিটেড এর কর্ণধার, প্রতিষ্ঠাতা ও সিটিও তারেক হাসান এবং সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ নিজাম উদ্দিন ডিজিটাল মার্কেটিং প্রফেশনালদের নিয়ে পারস্পরিক সহযোগিতামূলক এবং নিজেদের চিন্তা বিকাশের জন্য একটি ডিজিটাল মার্কেটার্স কমিউনিটিত গড়ে তোলার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

“ডিজিটাল মার্কেটিং এর প্রগতিশীল এ বিশ্বে, এগিয়ে থাকতে হলে অবশ্যই নতুনত্ব গ্রহণ করতে হবে এবং নতুন প্রবৃদ্ধির প্রচ্ছদে খাপ খাইয়ে নিতে হবে।”- বলেন, থিমআইলস এর সিএমও এবং উইডেভস এর  প্রাক্তন মার্কেটিং বিভাগের প্রধান ও বর্তমান উপদেষ্টা আতিকুর রহমান তন্ময়। 

এছাড়াও আয়োজিত এই অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন, মাঈনুল কবীর অয়ন, সিএমও, স্টাফ এশিয়া লি:, মো: ইকরাম, হেড অফ ব্র্যান্ডিং, কোডার্সট্রাস্ট বাংলাদেশ, মো: ফারুক খান, প্রতিষ্ঠাতা এবং সিইও, খান আইটি, নাজমুল আহমেদ, ফাউন্ডার, নাজম কনসালট্যান্ট, লিটন আরিফিন, ফাউন্ডার এবং সিইও, পিক্সার ল্যাব, আতিকুর রহমান তন্ময়, প্রাক্তন মার্কেটিং বিভাগীয় প্রধান ও বর্তমান উপদেষ্টা, উইডেভস এবং, সিএমও, থিমআইলস, মোজতাহিদুল ইসলাম,  সিইও, অনলাইন টেক একাডেমি, মো: নাজির হোসেন, হেড অফ এইচ আর, উইডেভস এবং সিইও, উই একাডেমি,

মিটআপের প্রধান লক্ষ্য ছিল ডিজিটাল মার্কেটিং এর চ্যালেঞ্জগুলোকে বিশেষজ্ঞ আলোচনার মাধ্যমে তুলে ধরা এবং অভিজ্ঞতা, জ্ঞান ও মত বিনিময়ের মাধ্যমে সম্ভাবনাময় এই খাতকে  এগিয়ে নিয়ে যাওয়ার ধারা বজায় রাখা।

উইডেভস এর মানবসম্পদ বিভাগের প্রধান নাজির হোসেন বলেন, ডিজিটাল মার্কেটিং ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল গড়ে তুলতে উইডেভস উইএকাডেমি গড়ে তুলেছে এবং তাঁরা নিয়মিত এ ধরনের আয়োজন করার প্রত্যয়ও ব্যক্ত করেন।   

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি