মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
26.1 C
Dhaka

ইসরোর সৌর অভিযানে দেশীয় প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: চন্দ্রযান ৩-এর সাফল্যেই থেমে থাকছে না ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চন্দ্রবিজয়ের রেশ কাটতে না কাটতেই এবার সৌর অভিযান। আগামী শনিবার (২ সেপ্টেম্বর) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে ইসরোর মহাকাশযান আদিত্য এল ১ (Aditya L1)।

১৫ লক্ষ কিলোমিটার দূরে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট ১-এ (Lagrange Point 1) গিয়ে থিতু হবে সে। এই পথ পাড়ি দিতে সময় লাগবে চার মাস মতো। যথাস্থানে পৌঁছনোর পর পাঁচ বছর ধরে সূর্য এবং মহাকাশের আবহাওয়া সম্পর্কিত একাধিক বিষয় নিয়ে গবেষণা করবে আদিত্য এল১।

গবেষণা করার জন্য মহাকাশযানে থাকছে বিভিন্ন যন্ত্র যাকে পেলোড (Payload) বলা হয়। চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞানের (Pragyan) চারটি পেলোড রয়েছে। আদিত্য এল ১-এর একটি প্রধান পেলোড থাকবে। এছাড়াও থাকবে আরও ছ’টি পেলোড। এই সমস্ত পেলোড তৈরি করেছে ভারতের দেশীয় সংস্থাই।

প্রধান পেলোডটি বানিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স (Indian Institute of Astrophysics)। আমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের (SAC) প্রধান নীলেশ দেশাই বলেছেন, “প্রধান পেলোড ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স বানিয়েছে, তবে তারা একাই এগুলো বানায়নি। আরও একাধিক ছোটখাট প্রতিষ্ঠানকে বাকি ছ’টি পেলোড তৈরি করেছে। এটাই আদিত্য এল ১ মিশনের বিশেষত্ব।”

ইসরো ইতিমধ্যেই জানিয়েছে, আদিত্য এল ১-এর ‘স্বাস্থ্যপরীক্ষা’ সম্পন্ন হয়েছে। তার সমস্ত যন্ত্রাংশ সফলভাবে কাজ করছে। আদিত্যকে যে মহাকাশে নিয়ে যাবে সেই পিএসএলভি রকেটের  পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে। শনিবার বেলা ১১.৫০ মিনিটে সূর্য-অভিযানে যেতে প্রস্তুত ইসরোর আদিত্য এল ১।

চন্দ্রযান মিশনের মতো আদিত্য এল১ নিশ্চয়ই সূর্যে অবতরণ করবে না, তা সম্ভবই নয়। ইসরোর পাঠানো মহাকাশযান যাবে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট ১ (Lagrange Point 1) বা এল ১ পয়েন্ট পর্যন্ত। এই জায়গাটা পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে। ওই দূরত্বে হ্যালো অরবিটে (Halo Orbit) গিয়ে ‘সেট’ হয়ে যাবে আদিত্য এল ১ মিশনের মহাকাশযান। সূর্যের যতটা সম্ভব কাছে গিয়ে মহাকাশের আবহাওয়া সম্পর্কে গবেষণা চালাবে আদিত্য এল ১।

এছাড়াও সূর্যের তাপমাত্রার বিভিন্ন বিষয় যেমন করোনাল হিটিং, করোনাল মাস ইজেকশন, প্রি-ফ্লেয়ার ইত্যাদি বিষয়ে অজানা তথ্য জানার চেষ্টা চলবে।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি