বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

ইলেকট্রিক গাড়ি কানেক্ট হবে হাতের স্মার্টফোন দিয়েই

টেকভিশন২৪ ডেস্ক: Xiaomi Electric Car: কোম্পানি দুটি গাড়ির নাম দিয়েছে Xiaomi SU7 এবং SU7 Max। কোম্পানির মতে, এই দুটি গাড়ির বিল্ড কোয়ালিটি নিয়ে কোনও রকম চিন্তা করতে হবে না গ্রাহকদের। এছাড়াও, এতে 21000rpm সহ Xiaomi HyperEngine V6/V6s দেওয়া হয়েছে।

চিনা স্মার্টফোন নির্মাতা Xiaomi তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করল। আর সেই ঘোষণা কোম্পানি নিজেই করেছে। সংস্থাটি আরও জানিয়েছে যে, তারা বিশ্বের শীর্ষ 5 অটোমেকারের তালিকায় থাকতে চায়। কোম্পানি দুটি গাড়ির নাম দিয়েছে Xiaomi SU7 এবং SU7 Max। কোম্পানির মতে, এই দুটি গাড়ির বিল্ড কোয়ালিটি নিয়ে কোনও রকম চিন্তা করতে হবে না গ্রাহকদের। এছাড়াও, এতে 21000rpm সহ Xiaomi HyperEngine V6/V6s দেওয়া হয়েছে।

এই গাড়ির সবচেয়ে ভাল ফিচার হল, এটি কোম্পানির জনপ্রিয় ফোনগুলোর অপারেটিং সিস্টেমের সঙ্গে কানেক্ট করা যাবে। এমনিতেই বছরের শেষে অটো বাজারে মন্দা দেখা যাচ্ছে। আর ঠিক সেই সময়ই বৈদ্যুতিক গাড়ি এনে তাক লাগিয়ে দিয়েছে Xiaomi। এছাড়া কোম্পানি গাড়ির দাম নিয়ে এখনই কিছু জানায়নি। কোম্পানির চিফ একজিকিউটিভ লেই জুন বলেছেন, “এটি পোর্শে এবং টেসলার (Tesla) মতো গাড়িকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। তার মানে এই গাড়িটি লাক্সারি সেগমেন্টে লঞ্চ করা হয়েছে।”

লেই আরও বলেছেন, “আমরা এই গাড়িটির জন্য 15 থেকে 20 বছর ধরে কাজ করেছি। অবশেষে সেটি বাজারে পা রাখবে। আমরা শীঘ্রই বিশ্বের শীর্ষ 5 অটোমেকার হয়ে উঠব। এটি চিনের অটোমোবাইল শিল্পকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। অন্যান্য কোম্পানির মতো Xiaomiও ইভি বাজারে প্রবেশ করেছে। কোম্পানিটি অটোতে 10 বিলিয়ন ডলার বিনিয়োগ করবে পরবর্তীকালে। আর সেই অনুযায়ীই ইভিকে বাজারে এগিয়ে যাওয়ার কথা ভাবছে প্রতিষ্ঠানটি।”

Xiaomi-এর এই প্রথম ইলেকট্রিক গাড়িতে HyperOS-ব্যবহার করা হয়েছে। গাড়িটির ইন্টেরিয়র নিয়েও অনেক কাজ করেছে কোম্পানিটি। এটি গ্যালাক্সি গ্রে কালারে বাজারে এসেছে। গাড়িতে একটি 16.1 ইঞ্চি টাচ স্ক্রিন রয়েছে। এটি সেন্ট্রাল কন্ট্রোল স্ক্রিন কীবোর্ড এক্সটেনশনকেও সাপোর্ট করে। ডি-আকৃতির স্টিয়ারিং হুইলের কারণে এটি চালাতেও কোনও সমস্যা হবে না। এছাড়া এর ডিজাইন অন্য যে কোনও লাক্সারি গাড়ির ঘুম কাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি