মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
21 C
Dhaka

ঢাকায় ‘ইনোভেশন ডে’ আয়োজন করল স্নাইডার ইলেকট্রিক

টেকভিশন২৪ ডেস্ক: এনার্জি ম্যানেজমেন্ট এবং অটোমেশন ট্রান্সফরমেশনের গ্লোবাল লিডার স্নাইডার ইলেকট্রিক দেশের শীর্ষ ১০০ গ্রাহককে নিয়ে ঢাকায় আজ সফলভাবে ‘ইনোভেশন ডে’ আয়োজন করেছে। তথ্যপ্রযুক্তি পেশাজীবী, ডাটা সেন্টার প্রফেশনালস, সরকারি কর্মকর্তা এবং চ্যানেল পার্টনারদের নিয়ে বাংলাদেশের ক্রমর্বমান তথ্যপ্রযুক্তি অবকাঠামোর বাজার ধরতে সবশেষ পণ্য, বিভিন্ন সল্যুশনসের এবং সফটওয়্যার প্রদর্শন করা হয়। যা ব্যবসা ও শিল্পখাতে বড় ধরনের পরিবর্তন আনবে। 

স্নাইডার ইলেকট্রিক’স ইনোভেশন ডে ইভেন্টের লক্ষ্য হলো, গ্রাহকদের জন্য একটি সহযোগী প্ল্যাটফর্ম নিয়ে আসা। সেই সঙ্গে এই শিল্পের একটি টেকসই প্রবৃদ্ধি আনার জন্য সাম্প্রতিক প্রযুক্তির ট্রেন্ডসগুলো উপস্থাপন করা।

শীর্ষ ১০০ গ্রাহক এবং একটি সফল আয়োজন করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্নাইডার ইলেকট্রিক বৃহত্তর ভারতের চ্যানেল সেলস, সিকিউর পাওয়ারের ডিরেক্টর মি. স্বরূপ দাস বলেন, ‘স্নাইডার ইলেকট্রিক বাংলাদেশে আগামীতে একটি টেকসই ও দক্ষ বাংলাদেশের অপার সম্ভাবনা দেখছে। আমি খুবই আত্মবিশ্বাসী যে, এটি বাংলাদেশে আমাদের অংশীজনদের ব্যবসার টেকসই সম্প্রসারণ এবং বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে। আমরা আমাদের গ্রাহক ও ক্রেতাদের বিশ্বমানের পণ্য ও পরিষেবা তুলে দিতে পারব বলেই প্রত্যাশা করছি।’

এই আয়োজনের মধ্যে দিয়ে স্নাইডার ইলেকট্রিক উন্মোচন করেছে ইনোভেশন হাব, যেখানে প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ সব পণ্য, সল্যুশনস, ডেমো এবং সফটওয়্যার প্রদর্শন করবে। সেখানে দেখানো হবে:

মাইক্রো ডাটা সেন্টার: এটি নেটওয়ার্কপ্রান্তে আরও সাশ্রয়ীভাবে মাইক্রো ডাটা সেন্টার স্থাপন করতে এবং সক্রিয়ভাবে, সহজে ও দ্রততার সঙ্গে কাজ করতে দেবে।

ইকোস্ট্রাকচার আইটি এক্সপার্ট: এটি সুদক্ষতার সঙ্গে প্রযুক্তি বিতরণ এবং স্থানীয় অত্যাধুনিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পাওয়ার ও কুলিং সিস্টেম দেখাশোনার জন্য একটি অবকাঠামো ও সরঞ্জাম সরবরাহ করে।

দ্য ইজি ইউপিএস থ্রিএস: এটি আপনার ব্যবসাকে টেকসই করতে বিদ্যুৎব্যবস্থা নিশ্চিত করে এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের মাধ্যমে ক্রমাগত ব্যবসা বৃদ্ধি করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

চালু হয়েছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশের টেলিযোগাযোগ খাতে নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়ে...

ব্র্যাক ইউনিভার্সিটি ও এফআইসিএসি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস...

এবারের নির্বাচনে তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির সাত দফা

টেকভিশন২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্যপ্রযুক্তি...

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি