শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
28.8 C
Dhaka

গেমিং প্রেমীদের আসছে সেরা স্মার্টফোন ‘হট ১২’সিরিজ

অত্যাধুনিক প্রযুক্তির এই স্মার্টফোনে থাকতে পারে ৯০হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে, হেলিও জি৮৫ গেমিং প্রসেসর এবং ১১জিবি র‌্যাম+১২৮জিবি রম এর অসাধারণ সমন্বয়।

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম মোবাইল কোম্পানি ‘ইনফিনিক্স’ ব্র্যান্ডটির স্মার্টফোন পোর্টফোলিওতে নতুন হ্যান্ডসেট ‘হট ১২’সিরিজ যোগ করতে যাচ্ছে। এই ফোনের আন্তর্জাতিক বাজারে আসাকে ঘিরে ইতোমধ্যে গ্রাহকদের মধ্যে তুমুল আগ্রহ লক্ষ্য করা গেছে এবং দেশের ক্রমবর্ধমান স্মার্টফোন ব্যবহারকারীরাও একই উন্মাদনায় মেতেছেন। ধারণা করা হচ্ছে, কাঙিক্ষত এই ডিভাইসে থাকবে ইন-বিল্ট হেলিও জি৮৫ প্রসেসর এবং প্রফেশনাল গেমারদের জন্য ৬.৮২” ইঞ্চির ৯০হার্টজ প্রো-লেভেল গেমিং স্ক্রিন সহ বৃহৎ স্টোরেজ সুবিধা। 

বিভিন্ন সূত্র জানাচ্ছে, ‘দ্য হট ১২’ এ থাকতে পারে ১২৮জিবি+৬জিবি’র মেমোরি এবং র‌্যাম ফিচার। ফলে ব্যবহারকারীরা সহজে ও নির্বিঘ্নে একইসঙ্গে অনেকগুলো অ্যাপ ব্যবহার করার পাশাপাশি স্টোরেজে তাদের সব রকমের ডেটা সংরক্ষণ করতে পারবেন। এছাড়া, ইনফিনিক্সের নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত ‘র‌্যাম ফিউশন টেকনোলজি’ ‘হট ১২’ ফোনকে বর্ধিত ৫জিবি র‌্যাম এবং সর্বোচ্চ ১১জিবি সমন্বিত র‌্যাম ব্যবহারের সুযোগ করে দেবে; এতে ব্যাকগ্রাউন্ড  ‘ক্যাশড অ্যাপ্লিকেশন’ সক্ষমতার সংখ্যা তিন থেকে নয়টি পর্যন্ত বৃদ্ধি পাবে এবং শীর্ষ ২০টি অ্যাপের ‘অ্যাভারেজ লঞ্চ টাইম’-এর উন্নতি ঘটবে ১০ থেকে ১৫ শতাংশ। গুঞ্জন রয়েছে, গেমিং এর জন্য বিশেষভাবে তৈরি এই স্মার্টফোনে রাতভর ভারী ও দ্রুতগতির গেম খেলতে পারবেন গেমিংভক্তরা।

এছাড়া, ডিভাইসের ‘ফুল ৬.৮২” ইঞ্চি, ৯০হার্টজ’ প্রো-লেভেল ই-স্পোর্টস স্ক্রিনের ‘সিল্কি-স্মুথ’ টাচ ফিচার গেমিং এ বাড়তি মাত্রা এনে দিতে পারে। আরো বলা হচ্ছে, ইনফিনিক্সের পূর্বের ফোনগুলোর চেয়ে এই ডিভাইসে ক্যামেরার ডিজাইনেও থাকতে পারে নতুনত্ব।

সর্বাধুনিক প্রযুক্তির, হাই-কনফিগারেশন ও নান্দনিক ডিজাইনের ‘হট ১২’ বাজারে আসতে পারে- ‘রেসিং ব্ল্যাক’, ‘লিজেন্ড হোয়াইট’ এবং ‘অরিজিন ব্লু’ এর মতো উজ্জ্বল ও প্রাণবন্ত রঙে। জল্পনা-কল্পনা রয়েছে, ইনফিনিক্স তাদের এই সিগনেচার স্মার্টফোনে নিয়ে আসছে ব্যতিক্রমী ও নতুন সব ফিচার। বহুল প্রত্যাশিত এই স্মার্টফোনটি কবে, কোথায় ও কত মূল্যে পাবেন ইনফিনিক্সভক্তরা তা জানা যাবে শিগগিরই।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি