বুধবার, অক্টোবর ৭, ২০২৬
25.3 C
Dhaka

ই-কমার্স ব্যবসার সরকারি নিবন্ধন প্লাটফর্ম ‘ইউবিআইডি’ উদ্বোধন ও নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন (ইউবিআইডি) উদ্বোধন করা হয়েছে। এর ফলে ফেসবুকসহ অনলাইন মাধ্যমে যারা ব্যবসা করবেন তাদের নিবন্ধনের আওতায় আসতে হবে। 

রবিবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সকাল ১০টায় প্রথমে ডিজিটাল কমার্স ব্যবসার সার্বিক বিষয়ে পর্যালোচনা সভা হয়। এরপর দুপুর ১টায় এ সংক্রান্ত একটি প্লাটফর্ম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ প্রমুখ।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন তার বক্তব্যে বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন স্টক রেজিস্ট্রেশন ডিপার্ট্মেন্ট পুরো প্রক্রিয়ার নিবন্ধন দেওয়া থেকে রিসিভিং করা ও আইনগত বিষয়গুলো তারা দেখবে। আর আইসিটি বিভাগ ও এটুআই টেকনোলজি সাপোর্ট দিবে। আমরা প্রত্যাশা করছি ডিজিটাল সেবাগুলোর মধ্য দিয়ে দ্রুত বিকাশমান ই-কমার্স সেক্টরকে বাস্তবে গ্রহণযোগ্য একটা অবস্থায় নিয়ে আসতে পারবো। ই কমার্সের জন্য যে চারটা গুরুত্বপূর্ণ শর্ত ইন্টার্নেট কানেক্টিভিটিতে ১৩ কোটি ই-কমার্স গ্রাহক রয়েছে,  লজিস্টিকস বিদ্যুৎ, রাস্তাঘাট এগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন। আর ডিজিটাল পেমেন্ট যেমন, এমএফএস ও ডিজিটাল ওয়ালেট ইন্টার অপারেটর প্লাটফর্মে আমরা নিয়ে আসতে পেরেছি। এর মধ্য দিয়ে আমরা মানুষের যে বিশ্বাসের সংকট তৈরি হয়েছে সেটা ফিরিয়ে আনতে পারব। জিডিটাল কমার্স বিজনেস আইডি রেজিস্ট্রেশন করা যাবে মাইগভ, বানিজ্য মন্ত্রলয়ের আরজেএসসি ও ইউডিসির মাধ্যেমে নিবন্ধন করা যাবে। 

এছাড়াও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) সভাপতি শমী কায়সার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির, পুলিশের সিআইডি, এসবি, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, ডাক অধিদফতরসহ মোট ১৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উনিক বিজনেস আইডি উদ্বোধনকালে চালডাল লিমিটেড, আজকের ডিল, রকমারিডটকমসহ ১১টি প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়া হয়। এবং তাদের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানকে সার্টিফিকেট প্রদান করা হয়।

নিবন্ধন করতে ক্লিক করুন

 

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি