বুধবার, অক্টোবর ৭, ২০২৬
25.3 C
Dhaka

বেনকিউ ব্রান্ডের নতুন পোর্টেবল প্রজেক্টর বাজারে ছাড়ল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: ইদানিং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর ব্যবহার বেড়ে যাওয়ায় প্রোজেক্টর একটি গুরুত্বপূর্ণ ডিভাইস হয়ে দাঁড়িয়েছে। যেকোনো মিটিং বা সেমিনার এ প্রজেক্টর ছাড়া প্রেজেন্টেশন এর কথা ভাবাই যায় না। আর তাই BenQ ব্রান্ডের ছোটো সাইজের পোর্টেবল প্রোজেক্টর বাজারে নিয়ে এলো স্মার্ট টেকনোলজিস বিডি লিঃ। এর মডেলটি হলো BenQ GV1. একটি কফি কাপের সাইজের এই প্রোজেক্টরটি সহজেই ব্যাবহার করা যায় বাসা, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, পিকনিক, ইয়োগা ক্লাস সহ যেকোনো জায়গায়।

প্রজেক্টরটির ওজন মাত্র ৭০৮ গ্রাম। এর মধ্যে থাকা অটোমেটিক কিস্টোন খুব সহজেই পিকচার ফ্রেম কে স্কোয়ার শেপ এ নিয়ে আসে। বিল্ট ইন ব্যাটারির কারনে এতে ৩ ঘণ্টা ব্যাকাপ থাকছে। এতে আরও থাকছে ৫ ওয়াট বিল্ট ইন স্পিকার, যার ফলে এটিকে ব্লুটুথ স্পিকার হিসাবেও অনায়াসে ব্যাবহার করতে পারবেন। এটি ১৬.৭ মিলিয়ন ডিসপ্লে কালার সাপোর্ট করে। এতে রয়েছে qualcom snapdragon 710 processor এবং 1G LPDD3 RAM.

প্রোজেক্টর টির ওপরের অংশে থাকছে দুটি ভলিউম কন্ট্রোল বাটন, পাওয়ার বাটন, এবং ফরওয়ার্ড-ব্যাক ওয়ার্ড বাটন, আর পোর্ট হিসাবে থাকছে ইউএসবি সি পোর্ট। আরও একটি চমৎকার ব্যাপার হল, কনো ফোন ব্যাবহার ছাড়াই, কার্ড রিডার বা পেন্ড্রাইভ ব্যবহার এর মাধ্যমে মুভি, ইমেজ বা যেকোনো কন্টেন্ট দেখতে পারবেন।

এতে প্রি ইন্সটল্ড থাকছে স্মার্ট টিভি অ্যাপ, যার ফলে মিউজিক, মুভি, নেটফ্লিক্স, গেমিং এবং ইউটিউব এর মতো যে কোন স্ট্রীমিং কন্টেন্ট উপভোগ করতে পারবেন। BenQ GV1 এ থাকছে 5th generation Wi-Fi connectivity. ফলে ইন্টারনেট কানেকশন ছাড়াও যেকোনো কন্টেন্ট দেখা যাবে। এটিকে সরাসরি মোবাইল ফোন, নোটবুক, ল্যাপটপ, ট্যাবলেট বা আই প্যাডে কানেক্ট করা যায়। এতে স্ক্রিন মিররিং এর সুযোগও রয়েছে, অর্থাৎ আপনি মোবাইল এর কন্টেন্ট ওয়্যারলেস এর মাধ্যমে দেখতে পারবেন।  

বক্সে থাকছে একটি প্রজেক্টর, কুইক স্টার্ট গাইড এবং ওয়ারেন্টি কার্ড, পাওয়ার অ্যাডাপ্টার- (এর সাথে আছে প্লাগ সেট), রিমোট, পাউচ, টাইপ সি কেবল, এবং টাইপ সি টু এইচডি এম আই কনভার্টার।

২ বছরের বিক্রয়োত্তর সেবা সহ প্রজেক্টরটির মূল্য ৪২০০০ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি