রবিবার, আগস্ট ৩০, ২০২৬
32 C
Dhaka

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক প্রশিক্ষণ দিবে আইডিয়া প্রকল্প

আগামী ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার অনলাইনে “আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স” বা কৃত্তিম বুদ্ধিমত্ত্বা বিষয়ক একটি প্রশিক্ষণ আয়োজন করতে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)”।

আইডিয়া প্রকল্পের “এডুকেশন ফর ন্যাশন” এর আওতায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সকাল ১০টায় উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রশিক্ষণটি শুরু হবে। এই প্রশিক্ষণটিতে রিসোর্স পারসন হিসেবে সংযুক্ত হবেন জাপানের ওসাকা ইউনিভার্সিটি’র সহযোগী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান আহাদ, বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. এম সোহেল রহমান এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল হুদা।

মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করা হল কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি একটি বিশেষ প্রকার প্রযুক্তিগত কৌশল যার মাধ্যমে কম্পিউটারকে মিমিকস কগনেটিক এককে আনা হয় যার ফলে কম্পিউটার মানুষের মত ভাবতে পারে। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা বা “আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই)” হল মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধি বিশেষ। করোনা পরিস্থিতির কারণে বর্তমান পৃথিবী প্রযুক্তি নির্ভর হচ্ছে। ফ্রন্টিয়ার টেকনোলজিরও ব্যবহার বাড়ছে। “আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই)” এর ব্যবহার ব্যাপকহারে বৃদ্ধি পাবারও সম্ভাবনা আছে। এ বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই আইসিটি বিভাগের iDEA প্রকল্পের মাধ্যমে নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণ।

সবার জন্য এই পুরো আয়োজনটি আগামী ১৮ জুন ২০২০, বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে “স্টার্টআপ বাংলাদেশ” এর অফিসিয়াল ফেইসবুক পেইজে ( https://www.facebook.com/LetsStartupBD/ ) লাইভ সম্প্রচার করা হবে। সিলেট বিভাগের প্রায় ৬০ জনের অধিক প্রশিক্ষণার্থী অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এই প্রশিক্ষণে অংশ নিবেন।

দিনব্যাপী এই প্রশিক্ষণের বিষয়বস্তু হিসেবে থাকবে “আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স” ও মেশিন লার্নিং, কোভিড-১৯ এর ওপরে এআই বেইজড্ রিসার্স এবং কম্পিউটার ভিশন ও আইওটি সেন্সর বেইজড্ অ্যাক্টিভিটি রিকগনিশন (হেল্থ কেয়ার এবং অন্যান্য অ্যাপ্লিকেশন)। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীগণ বিশেষজ্ঞদের মাধ্যমে “আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স” সম্পর্কে জানার সুযোগ পাবে বলে জানান iDEA প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি