শনিবার, জুন ১৩, ২০২৬
33.4 C
Dhaka

আইএসপিএবি’র ২১তম বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ২৭ জানুয়ারী ২০২৪ ইং রোজ: শনিবার সকাল ১১:০০ ঘটিকায় রিটায়ার্ড আর্মড ফোর্স অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ( রাওয়া) মহাখালী, ঢাকায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর ২১তম বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়। সভায় আইএসপিএবি’র কার্যনির্বাহী পরিষদ, সাধারণ সদস্য ও সহযোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন আইএসপিএবি’র প্রেসিডেন্ট, মোঃ ইমদাদুল হক। সভাপতি আলোচ্যসূচি অনুযায়ী ২০তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করে তার মূল্যবান বক্তব্য পেশ করেন। অতঃপর উপস্থিত সকল সদস্যগণ কণ্ঠভোটে সভার কার্যবিবরণী অনুমোদন করেন।

সভাপতির সম্মতিক্রমে সেক্রেটারি জেনারেল নাজমুল করিম ভূঁঞা, ২০২৩ সালের বার্ষিক কর্মকাণ্ডের বিবরণী এবং কোষাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান সুজন নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করার পাশাপাশি আগামী বছরের জন্য আর্থিক বাজেট কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। উপস্থিত সদস্যদের বিস্তারিত আলোচনা ও মতামতের ভিত্তিতে ২০২৩ সালের কার্যক্রম, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং ২০২৪ সালের নিরীক্ষক নিয়োগ ও আগামী বছরের জন্য অ্যাসোসিয়েশনের বাজেট অনুমোদিত হয়।

অতঃপর আর কোন আলোচ্যুসূচি না থাকায় উপস্থিত সদস্যদেরকে ধন্যবাদ ও মধ্যহ্ন ভোজের আমন্ত্রণ জানিয়ে ২১তম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষনা করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি