বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
32 C
Dhaka

আইএসপিএবির চট্টগ্রাম অঞ্চলিক শাখা কর্তৃক “বার্ষিক চট্টগ্রাম আইএসপিএবি মেলা-২০২৩” ও মেজবানি অনুষ্ঠিত

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: আইএসপিএবি চট্টগ্রাম শাখার উদ্যোগে গত ১২ই মার্চ ২০২৩ তারিখ, রোজ: রবিবার, দি কিং অব চিটাগাং,পাঁচলাইশ, চট্টগ্রামে অ্যাসোসিয়েশনের সকল সম্মানিত সদস্য ও তাদের পরিবার পরিজনদের নিয়ে প্রথমবারের মতো “চট্টগ্রাম আইএসপিএবি মেলা-২০২৩” এবং ঐতিহ্যবাহী মেজবানির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসপিএবির কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোঃ ইমদাদুল হক। তিনি আইএসপিবি চট্টগ্রাম অঞ্চলের মিলন মেলা-২০২৩ এর উদ্ভোধন করেন। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য শুরু করেন।তিনি বলেন এক বছর আগে মেজবান অনুষ্ঠানের মাধ্যমে আমরা চট্টগ্রাম আইসপিএবি’র শাখা কমিটি গঠন করে ছিলাম। আজ এই কমিটির মাধ্যমে একটি সুন্দর মেলা অনুষ্ঠানের আয়োজন করার জন্য কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানান। তথ্যপ্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন প্রজন্মকে উদ্ভূদ্ধ করার একমাত্র মাধ্যম হলো মেলা। আমরা আশা করি ভবিষ্যতে মাননীয় মন্ত্রী ও সচিবগণের উপস্থিতিতে আরো বড় পরিসরে এ ধরনের মেলার আয়োজন হবে। আমরা বিগত জানুয়ারি মাসে ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩ উদযাপন করেছি এবং আগামী অক্টোবরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তত্ত্বাবধানে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ মেলার আয়োজন করব। তিনি আরো বলেন, এই মেলার গুরুত্ব অপরিসীম এবং এর মাধ্যমে পারস্পরিক সহযোগিতা সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আইএসপি অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক, জনাব নাজমুল করিম ভূঁঞা বলেন, এমন একটি সুন্দর মেলা একদিনের সময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে ২-৩ দিন বাড়িয়ে বড় পরিসরে মেলা উদযাপন করার মত প্রকাশ করেন। তাছাড়া ইন্টারনেট ব্যবসাকে পেশিশক্তি মুক্ত করার জন্য একত্রে কাজ করা ও স্থায়ী ভাবে বিভাগীয় অফিস করার কথা উল্লেখ করেন। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করছি। আশা করি ২০৪১ সালের আগেই দেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর সম্ভব হবে । মেলায় আরো উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি, মো: আব্দুল কাইউম রাশেদ, যুগ্ন সাধারণ সম্পাদক, মো: আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ, মাহবুব আলম (রাজু), পরিচালক, আইএসপিএবি ও সাকিফ আহমেদ, পরিচালক, আইএসপিএবি’র অন্যান্য সদস্যবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, স্পন্সর, আইএসপি ইন্ডাস্ট্রি থেকে আগত সম্মানিত সদস্য ও তাদের পরিবারবর্গ ছাড়াও অনেক বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্খী।

মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আইএসপিএবির সহ-সভাপতি জনাব আনোয়ারুল আজিম ও আঞ্চলিক শাখা কমিটির আহবায়ক জনাব রাজিব শাহরিয়ার রুবেন্স মেলা আয়োজক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ও অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ। মেলায় আগত অতিথিদের জন্য তথ্যপ্রযুক্তি নির্ভর স্টল ও প্যাভিলিয়ন দেওয়া হয় এবং বাঙালি সংস্কৃতির আদলে বিভিন্ন মুখরোচক খাবার স্টল এর আয়োজন করা হয়। সন্ধ্যায় দেশের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

পরিশেষে রাফেলড্র ও ঐতিহ্যবাহী মেজবানির মধ্য দিয়ে ” চট্টগ্রাম আইএসপিএবি মেলা-২০২৩” এর সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

সর্বশেষ

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

মোহাম্মদপুরে ‘টিফিনবক্সের নতুন আউটলেট

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি