বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.1 C
Dhaka

অ্যামচ্যাম ও ড্যাফোডিলের আয়োজনে ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ইনোভেশন ম্যানেজমেন্ট ফর সাসটেইনেবল ইকনোমিক ডেভলপমেন্ট অব বাংলাদেশ’ শীর্ষক ন্যাশনাল ভার্চুয়াল কনফারেন্স

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও স্কিল জবসের যৌথ আয়োজনে ‘ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ইনোভেশন ম্যানেজমেন্ট ফর সাসটেইনেবল ইকনোমিক ডেভলপমেন্ট অব বাংলাদেশ’ শীর্ষক এক ন্যাশনাল ভার্চুয়াল কনফারেন্স শনিবার (২৬ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

এতে সহযোগিতা করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কু)। কনফারেন্সে ‘বেসলাইন ইনফরমেশন ডকুমেন্ট’ এর উপর প্রবন্ধ উপস্থাপন করেন প্রযুক্তি ব্যবস্থাপনার আন্তর্জাতিক পরামর্শক এবং জাতিসংঘের এস্ক্যাপস এশিয়ান অ্যান্ড প্যাসিফিক সেন্টার ফর ট্রান্সফার অ্যান্ড টেকনোলজির প্রাক্তন পরিচালক প্রফেসর ড. এম নওয়াজ শরিফ। কনফারেন্সটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফেসবুক পেজ ও ক্যাম্পাস টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়।

কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এবং অ্যামচ্যামের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ এবং বাক্যর সভাপতি ওয়াহিদ শরীফ। অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান এবং প্লেনারি সেশনের উপদেষ্টা ও আহ্বায়ক হিসেবে উপস্থিথ ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিউম্যান রিসোর্চ ডেভলপমেন্ট ইনস্টিটিউটের (এইচআরডিআই) ডেপুটি পরিচালক এজাজ-উর-রহমান।

কনফারেন্সের কিনোট স্পিকার প্রফেসর ড. এম নওয়াজ শরিফ বলেন, বাংলাদেশ খুব দ্রুত অর্থনৈতিকভাবে উন্নতি করছে। এই উন্নয়ন ধরে রাখতে হলে বাংলাদেশের ইন্ড্রাস্ট্রিখাতে উদ্ভাবনী প্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে। বাংলাদেশের শিল্পখাতে নতুন নতুন বিনিয়োগ হচ্ছে। শিল্পখাতকে টেকসই করতে হলে প্রযুক্তিনির্ভর শিল্পখাত তৈরি করা ছাড়া বিকল্প নেই। কারণ উন্নত বিশ্বের শিল্পখাত বহু আগেই প্রযুক্তির ভেতর ঢুকে পড়েছে। আমরা যদি এখনও শিল্পখাতে প্রযুক্তির সর্বাত্মক ব্যবহার শুরু না করি তবে আমাদের অর্থিৈনতক উন্নয়ন টেকসই হবে না।

ড. মো. সুবর খান বলেন, সারা পৃথিবীতে প্রযুক্তির বিপ্লব ঘটে যাচ্ছে। আমাদের পাশের দেশ ভারতের মেধাবী প্রযুক্তিবিদরা গুগলের সিইও হয়েছেন, মাইক্রোসফটের সিইও হয়েছেন। আমরা সেদিক থেকে এখনো অনেকটাই পিছিয়ে আছি। আমাদের উচিত এখনই শিল্পখাতে প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন প্রয়োগ করা। তা না হলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন কখনোই টেকসই হবে না।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে চারটি গ্রুপের মাধ্যমে ১৫০জন নিবন্ধিত অংশগ্রহণকারী প্লেনারি শেসনে অংশ নেন। গ্রুপগুলো হচ্ছে–১. ইলেজ ক্রিয়েটর গ্রুপ, ২. ইন্ডাস্ট্রিয়াল ল্যাব গ্রুপ, ৩. গভর্মেন্ট/পাবলিক গ্রুপ, ৪. প্রাইভেট এন্টারপ্রাইজ গ্রুপ।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি