রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

বাংলালিংক-এর নতুন লয়্যালটি প্রোগ্রাম “অরেঞ্জ ক্লাব”

টেকভিশন২৪ ডেস্ক : গ্রাহকদের জন্য নতুন লয়্যালটি প্রোগ্রাম “অরেঞ্জ ক্লাব” চালু করেছে দেশের অন্যতম প্রধান ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। এই প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকরা আকর্ষণীয় ছাড় ও বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন।

কোনো প্রকার রেজিস্ট্রেশন ছাড়াই তিন মাসে কমপক্ষে ১৫০ টাকা ব্যবহার করে অরেঞ্জ ক্লাব-এর সাধারণ সদস্য হতে পারবেন বাংলালিংক গ্রাহকরা। সিম ব্যবহারের সময় ও ব্যবহৃত সেবার উপর ভিত্তি করে প্রোগ্রামটির সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম ও সিগনেচার টিয়ারের সুবিধা দেওয়া হবে গ্রাহকদের।

বাংলালিংক-এর সেবা ব্যবহার করে অর্জিত পয়েন্ট দিয়ে অরেঞ্জ ক্লাবের সদস্যরা বাড়তি মোবাইল সেবা ও অন্যান্য সুবিধা পাবেন। মাই বিএল অ্যাপ (https://mybl.digital/App) থেকে বা  *১২১*৬# ডায়াল করে গ্রাহকরা তাদের অরেঞ্জ ক্লাব লয়্যালটি প্রোগ্রামের স্ট্যাটাস, টিয়ার ডিটেইলস, পয়েন্ট ভ্যালিডিটি এবং অন্যান্য সুবিধা সম্পর্কে জানতে পারবেন।

প্রোগ্রামটি সম্পর্কে : https://www.banglalink.net/en/orange-club/life-style/benefits.  

বাংলালিংক-এর কাস্টোমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ বলেন, “গ্রাহকদের আরও উন্নত লয়্যালটি সেবা উপভোগের সুযোগ দেওয়ার লক্ষ্যে আমরা অরেঞ্জ ক্লাব চালু করেছি। বাংলালিংক-এর উপর গ্রাহকরা সবসময় আস্থা রেখেছেন এবং এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। গ্রাহকদের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা আনতে আমরা সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি, নতুন এই লয়্যালটি প্রোগ্রামের মাধ্যমে আমরা এই প্রচেষ্টাকে নতুন মাত্রায় নিয়ে যেতে সক্ষম হবো।”

ভবিষ্যতেও বাংলালিংক নতুন উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা নিয়ে আসবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি