বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
28 C
Dhaka

অ্যাপলকে টপকে বিশ্বসেরা মাইক্রোসফট

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: পূর্বাভাসই হলো সত্যি। এবার টেক জায়ান্ট অ্যাপলকে টপকে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের তকমা নিজেদের করে নিল বিল গেটসের মালিকানাধীন প্রতিষ্ঠান মাইক্রোসফট।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুঁজিবাজারে মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়ে যাওয়ায় প্রযুক্তি দুনিয়ায় অ্যাপলকে টপকে এখন বিশ্বসেরা মাইক্রোসফট।

আইফোনের বিক্রি কমে যাওয়ায় পুঁজিবাজারে অ্যাপলের শেয়ারের দাম কমেছে। আর অ্যাপলের পতেন ২০২১ সালের পর ফের বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের খেতাব ফিরে পেল মাইক্রোসফট।

শুক্রবার অ্যাপলের শেয়ারের দাম শূন্য দশমিক দুই শতাংশ বেড়েছে। বিপরীতে মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়েছে এক শতাংশ।

মাইক্রোসফটের বর্তমান মূলধন ২ দশমিক ৮৮৭ ট্রিলিয়ন ডলার।

গত ১৪ ডিসেম্বর পুঁজিবাজারে অ্যাপলের মূলধন দাঁড়িয়েছিল তিন দশমিক শূন্য আট ট্রিলিয়ন ডলারে।

প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট ওপেনএআইর প্রযুক্তি গ্রহণ করায় এর ক্লাউড ব্যবসা গত জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে বেড়ে যায়। এ ছাড়াও, ওয়েব সার্চে গুগলের একাধিপত্যকেও চ্যালেঞ্জ করেছে মাইক্রোসফট। আর এসবের ইতিবাচক প্রভাব পড়ে প্রতিষ্ঠানটির শেয়ার বাজারে।

২০১৮ সালের পর মাইক্রোসফট স্বল্প সময়ের জন্য অ্যাপলকে টপকে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান হয়। ২০২১ সালে আইফোনের শেয়ারের দাম বেড়ে গেলে বিশ্বসেরা প্রতিষ্ঠানের খেতাব ফিরে পায় অ্যাপল।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

সর্বশেষ

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

মোহাম্মদপুরে ‘টিফিনবক্সের নতুন আউটলেট

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি