বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
29.8 C
Dhaka

অপো’র গ্রীষ্মকালীন অফারে পুরনো ফোন বদলে নিন নতুন ফোন

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক স্মার্টডিভাইস ব্র্যান্ড অপো স্মার্টফোনপ্রেমীদের জন্য দুর্দান্ত এক্সচেঞ্জ অফার চালু করেছে। আজ থেকে চালু হওয়া এই অফারের আওতায় ক্রেতারা সোয়াপ অ্যাপ ও অন্যান্য অনুমোদিত চ্যানেল ব্যবহার করে নির্দিষ্ট মডেলের অপো হ্যান্ডসেট এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন। এই অফারটি পুরো গ্রীষ্মকাল জুড়ে চলবে।

অফার চলাকালীন সময়ে স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের বর্তমানে ব্যবহৃত ফোন এক্সচেঞ্জ করে অপো  এফ১৯ প্রো, এফ১৯ ও রেনো৫- এই তিনটি মডেলের স্মার্টফোন এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন। ব্যবহারকারীরা সোয়াপ অ্যাপ, দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত অপো শপ, সকল লাইভওয়্যার চেইন শপ এবং সকল পিকাবু অফলাইন শপ থেকে এই অফারটি গ্রহণ করতে পারবেন।

সোয়াপ অ্যাপের মাধ্যমে আপনার স্মার্টফোন পণ্য হ্যান্ডসেটের ভ্যালু জানতে নিচের লিংকে ভিজিট করে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে : 

https://play.google.com/store/apps/details?id=com.swap.swap_ecommerce.

এক্সচেঞ্জ সুবিধার আওতায় ক্রেতারা ২৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন এবং তিন মাসের (এফ১৯ সিরিজের জন্য ৬৫ শতাংশ ভ্যালু ব্যাক) ‘বাই ব্যাক’ অফার সুবিধা উপভোগ করতে পারবেন।

এই পুরো প্রক্রিয়াটি খুবই সহজ। আগ্রহীদের প্রথমে সোয়াপ অ্যাপে গিয়ে তাদের পুরনো স্মার্টফোনের মূল্য জানতে পারবেন। দাম জানার পর এক্সচেঞ্জের জন্য আপনি আপনার পছন্দের চ্যানেল ( অপো আউটলেট/ লাইভওয়্যার আউটলেট/ পিকাবু.কম আউটলেট/অনলাইন ও আউটলেট ভিজিট) বাছাই করতে পারবেন। হ্যান্ডসেট ভালমতো দেখে এবং অ্যাপের মাধ্যমে দামের বিষয় যদি মিলে যায়, তাহলে বাকি প্রক্রিয়াটুকু  করবে শো-রুম ম্যানেজার। আপনি যদি চূড়ান্ত দামের সাথে একমত হন, তাহলে আপনি ফোনটি এক্সচেঞ্জ করতে পারবেন এবং ঐ দামের সাথে মিলিয়ে অপো নতুন স্মার্টফোন কিনতে পারবেন। আর অফার থাকাকালীন মূল দামের সাথে এক্সচেঞ্জ অফার গ্রহনকারীরা অতিরিক্ত ২৫০০ টাকা অপোর পক্ষ থেকে পাবেন। আগ্রহী ক্রেতাদের এই অফারটি পেতে হলে তাদের জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট সাইজ ছবি এবং সোয়াপ অ্যাপের স্ক্রিনশটের মূল্যায়ন প্রতিবেদন সহ কাস্টমার ফরম পূরণ করতে হবে।

অপো সবসময়ই ও ফ্যানস, রেনো সিরিজ থেকে এফ সিরিজ ও এ সিরিজের স্মার্টডিভাইস নিয়ে আসার মাধ্যমে ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের উন্নত অভিজ্ঞতা দিয়ে আসছে। সম্প্রতি রিলিজ হওয়া এফ১৯ প্রো ফোনটিও তার ব্যতিক্রম নয়। এতে রয়েছে কোয়াড ক্যামেরা সেট-আপ। এর ক্যামেরাগুলোর মধ্যে চারটি রিয়ার ও একটি ফ্রন্ট ক্যামেরা। ৩২ মেগাপিক্সেলের পাঞ্চ হোল সেলফি-শুটার দিয়ে দারুণ সব সেলফি তোলা যাবে। এটি দিয়ে যেকোনো আলোতে চমৎকার সব ছবি ক্যাপচার করা যাবে। ৪৩১০ এমএইচ ব্যাটারির ফোনটিতে রয়েছে ৩০ ওয়াট দ্রুত চার্জিং ভুক চার্জার। মাত্র ৫ মিনিট চার্জ দিয়ে ৩.২ ঘণ্টা কথা বলা যাবে অনায়াসে।

৬.৪৩ ইঞ্চি ডিজাইনের আল্ট্রা স্লিম ফোনটির ওজন মাত্র ১৭২ গ্রাম এবং পূরত্ব ৭.৮ মিলিমিটার। সুপার এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৯০.৮ শতাংশ। তাই নিজের মতো করে এইচডি কোয়ালিটির ভিডিও কনটেন্ট উপভোগ করা যাবে।

মিডিয়া টেক হেলিও পি৯৫ প্রসেসর সম্পন্ন ফোনটিতে রয়েছে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। শক্তিশালী পারফরমেন্সের কারণে ব্যবহারকারী নির্বিঘ্নে পাবজি’সহ যেকোন গেম খেলতে পারবেন। কালারওএস ১১.১ ইউজার ইন্টারফেস সমর্থিত এফ১৯ প্রো ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত।

আরো বিস্তারিত জানতে @OPPO Bangladesh এর  অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে ভিজিট করুন।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

বাজারে শাওমির নতুন ৩ সিকিউরিটি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি