শনিবার, আগস্ট ২২, ২০২৬
31 C
Dhaka

চমৎকার ফিচারসমৃদ্ধ ‘এ’ সিরিজ নিয়ে আসছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে অপো এর স্মার্টফোন লাইন-আপে অত্যাধুনিক ফিচার ও প্রযুক্তিসমৃদ্ধ সম্পূর্ণ নতুন স্মার্টফোন নিয়ে আসছে। গুঞ্জন শোনা যাচ্ছে, এ সিরিজের এই ডিভাইসটিতে ডুয়াল স্টেরিও স্পিকার, শক্তিশালী ব্যাটারি, চমৎকার ডিজাইন, সাইড-মাউন্ডেট ফিঙ্গারপ্রিন্ট সহ বিভিন্ন ধরনের ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার থাকবে।  

ধারণা করা হচ্ছে, অপো’র নতুন এ স্মার্টফোনটিতে ডুয়াল স্পিকার রয়েছে, যা ব্যাটারির কম শক্তি খরচে গুণগত মানের সাউন্ড ও ভলিউম এর বিষয়টি নিশ্চিত করবে। অন্যদিকে, ওপরের এবং নিচের স্পিকার দু’টি ভারসাম্যপূর্ণ অডিও সাউন্ড প্রদান করবে, যা ফ্ল্যাগশিপ মডেলের স্মার্টফোনগুলোর চেয়েও ভালো ও উন্নত সাউন্ড প্রদান করবে। শোনা যাচ্ছে, ডুয়াল স্পিকার একক স্পিকার মডেলের তুলনায় দ্বিগুণ ভলিউম দিবে। এর কারণ হলো, হাই-এন্ড কম্পোনেন্ট (উপাদানগুলো) ওপরের এবং নীচের উভয় স্পিকারে রয়েছে, যা সাধারণত প্রিমিয়াম স্টেরিও মানের সাউন্ড প্রদান করতে ফ্ল্যাগশিপ মডেলগুলোতে ব্যবহৃত হয়।

অন্যদিকে সফটওয়্যারের ক্ষেত্রে জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে, উন্নতমানের সাউন্ড কোয়ালিটি নিশ্চিত করার জন্য ডিভাইসটিতে ডাইরাক ৩.০ (স্টেরিও কোয়ালিটি সাউন্ডের জন্য এ খাতের শীর্ষস্থানীয় সফটওয়্যার) স্টেরিও সাউন্ড কোয়ালিটি ব্যবহার করা হয়েছে, যা আশপাশের আওয়াজেও ক্লিয়ার (পরিষ্কার) সাউন্ডের বিষয়টি নিশ্চিত করে। আশার বিষয় হচ্ছে, বিপুল সংখ্যক স্মার্টফোন ব্যবহারকারী তাদের স্মার্টফোন থেকেই ডিজিটাল বিনোদন উপভোগ করতে পারছেন।  

বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে, ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের উন্নত অভিজ্ঞতা দিতে এ ডিভাইসটিতে ৮জিবি (৪জিবি+৪জিবি) এক্সপেন্ডেড র‌্যাম সুবিধা রয়েছে। দীর্ঘসময় ধরে ঝামেলাহীনভাবে ফোন ব্যবহারের জন্য ডিভাইসটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি সহ ৩৩ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। অন্যদিকে, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ স্ট্রেইট মিডল ফ্রেম পাঁচটি ফিঙ্গারপ্রিন্ট অপশন সহ দ্রুত ও স্বাচ্ছন্দ্যে ফোনটির লক খুলতে সাহায্য করবে।

চমৎকার ফিচারসমৃদ্ধ এ ডিভাইসটি বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জীবনধারাকে উন্নত করবে। পাশাপাশি, এ ডিভাইসটির অনন্য ফিচারগুলো ব্যবহারকারীর প্রতিদিনের পথচলাকে আরো স্বাচ্ছন্দ্যদায়ক করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি