বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
34.2 C
Dhaka

ইশারায় চলবে এআই প্রযুক্তির লিফট

টেকভিশন২৪ ডেস্ক: আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরার (আইসিসিবি) হল ২ তে চলছে গ্লোবাল লিফট অ্যান্ড অ্যাস্কেলেটর এক্সপো ২০২৪। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) প্রযুক্তিসহ অত্যাধুনিক প্রযুক্তির ১০টি দেশের ৫০টিরও বেশি ব্র্যান্ডের লিফট ও অ্যাস্কেলেটরের প্রদর্শনী চলছে এখানে। ৫ম বারের মতো আয়োজিত এই প্রদর্শনী বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে শনিবার (১২ অক্টোবর) পর্যন্ত সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

দেশের ক্রমবর্ধমান আবাসন শিল্পে লিফট, অ্যাস্কেলেটর এবং এলিভেটরের বিকাশের লক্ষে আয়োজিত গ্লোবাল  লিফট অ্যান্ড অ্যাস্কেলেটর এক্সপো ২০২৪ একটি আন্তর্জাতিক প্রদর্শনী। যেখানে চীন, জাপান, ইটালি, তুরষ্ক, ফিনল্যান্ড, স্পেনসহ দেশ-বিদেশের প্রায় অর্ধশত প্রতিষ্ঠান তাদের অ্যাস্কেলেটর, এলিভেটর, লিফট এবং বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামাদির  প্রদর্শনী করছে।

হলিউডের সিনেমায় যে সমস্ত প্রযুক্তির লিফট দেখা যায় যেমন কোন বাটনে চাপ দেয়া ছাড়া ইশারায় লিফট চলবে। আবার ক্যামেরায় চেহারা দেখে লিফট খুলবে। এরকমন নানান প্রযুক্তির লিফটের পাশাপাশি বিভিন্ন সাইজের, কোয়ালিটির ও ডিজাইনের লিফট, এস্কেলেটর এবং এলিভেটরের প্রদর্শনী চলছে। এখানে ছোট বাসা বাড়ি থেকে শুরু করে বৃহৎ কারখানা বা শপিং মলের জন্য সব ধরনের লিফট দেখে যাচাই করার সুযোগ রয়েছে।

বাংলাদেশে এই শিল্পে অন্তত ১৫ হাজার কোটি টাকার বাজার রয়েছে। প্রতিনিয়ত এই বাজার বাড়বে বলেও খাত সংশ্লিষ্টরা মনে করেন। তাই এই শিল্প সম্পর্কে জানতে, নিজস্ব পন্য প্রদর্শন  করতে এবং দেশে বিদেশে ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে উৎপাদক ও গ্রাহকদের জন্য একটি চমৎকার সুযোগ। ব্যবসায়ের পরিসর বৃদ্ধির মাধ্যমে প্রদর্শনীতে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশে  নতুন ব্যবসায়ের ক্ষেত্র তৈরি করে দেয়া এই প্রদর্শনী আয়োজকদের প্রধান উদ্দেশ্য বলে জানান প্রদর্শনীর উদ্যোক্তারা।

গ্লোবাল লিফট অ্যান্ড অ্যাস্কেলেটর এক্সপো ২০২৪ – এর আয়োজক প্রতিষ্ঠান ভার্গো কমিউনিকেশনস এর পরিচালক অনিতা রঘুনাথ বলেন বিশ্ব এখন প্রযুক্তনির্ভির। জীবনকে সহজ করতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বসতবাড়ি সব জায়গায় এখন প্রযুক্তরি জয়জয়কার। তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে আমরা এনেছি বিশ্বমানরে সব লিফট এস্কলেরেটের প্রস্তুতকারক ও আমদানকিারক। এগুলো গ্রাহকদের পরিবর্তিত চাহদিা মেটাতে পারবে বলে আমাদের বিশ্বাস।

এক্সপোতে বিশ্ববিখ্যাত ফুজি ইন্টারন্যাশনাল, সিগমা, হিডোস, কোনে, হ্যান্ডক ইত্যাদি ব্র্যান্ডের লিফট ও এস্কেলেটর দেখে যাচাই করতে পারবেন দর্শনার্থীরা।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি