রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
33.1 C
Dhaka

শাটডাউনে অর্থনীতির ক্ষতি ১০ বিলিয়ন ডলার : এফআইসিসিআই

টেকভিশন২৪ ডেস্ক : সাম্প্রতিক সময়ের শাটডাউনের বড় প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। এতে নির্ভরযোগ্য ও স্থিতিশীল হিসেবে বাংলাদেশের অর্থনীতির যে ভাবমূর্তি– সেটিও ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা।

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই বা ফিকি) এর সভাপতি জাভেদ আখতার মনে করেন, সাম্প্রতিক অচলাবস্থার অর্থনৈতিক প্রভাব প্রায় ১০ বিলিয়ন ডলারের হতে পারে, যা আরও বাড়ছে।

গত রোববার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে মতবিনিময়কালে ব্যবসায়ী নেতারা এসব তথ্য তুলে ধরেন। রাজধানীর আগারগাঁওয়ের বিডা ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

এফআইসিসিআই বা ফিকির সভাপতি জাভেদ আখতার মনে করেন, সাম্প্রতিক অচলাবস্থার অর্থনৈতিক প্রভাব প্রায় ১০ বিলিয়ন ডলারের হতে পারে, যা আরও বাড়ছে। তবে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বিজিএমইএর বরাত দিয়ে জানিয়েছেন, এই সংগঠনের সদস্য কারখানাগুলোতে ৬ হাজার ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যালোচনা করেনি তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ। তবে এই খাতের অনেকেই জানিয়েছেন, তাঁরা বিপুল লোকসানের সম্মুখীন হয়েছেন শাটডাউনের কারণে।

ইউনিলিভার বাংলাদেশেরও চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার বলেন, এফএমসিজির (ফাস্ট মুভিং কনজিউমার গুডস) সরবরাহব্যবস্থা ও পরিচালন ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে, এই ক্ষতির পরিমাণ ১০ কোটি ডলারের বেশি। আর্থিক প্রভাবের বাইরে দেশ যে ভাবমূর্তি-সংকটের মুখে পড়েছে, তা পরিমাপ করা যায় না।

লিখিত বক্তব্যে ফিকির সভাপতি বলেন, ‘আমরা ২০১৩ সালের রানা প্লাজা বিপর্যয় এবং ২০১৬ সালের সন্ত্রাসী হামলার পরবর্তী বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে ১০ বছর সময় পার করেছি। কিন্তু চলমান সামাজিক অস্থিরতা দেশের উন্নয়নযাত্রাকে অন্তত ১০ বছর পিছিয়ে দিয়েছে। এখন মনে হচ্ছে আমরা সেই আগের জায়গায় ফিরে এসেছি।’

এই পরিস্থিতিতে অর্থনৈতিক স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে বেশ কিছু সুপারিশ করেছেন ব্যবসায়ী নেতারা। এর মধ্যে ব্যবসা পরিচালনা সহজ করার জন্য সহায়তা বাড়ানো, বন্দরে ক্ষতিপূরণ মাশুল মওকুফ করা, রাজস্ব কর্মকর্তাদের হয়রানি বন্ধ করা এবং বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের আস্থা ফেরাতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা বলেন তাঁরা।

অর্থনীতির বিভিন্ন খাত ও উপখাতের প্রায় ৫০ জন ব্যবসায়ী মতবিনিময় সভায় অংশ নেন। শাটডাউন ও ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে দেশের রপ্তানিমুখী শিল্প, ব্যাংকিং সেবা, বিমা, লজিস্টিকস, অবকাঠামো, টেলিযোগাযোগ, ই-কমার্স, রাইড সার্ভিস, সফটওয়্যার ডেভেলপাররাসহ সোশ্যাল কমার্সের ওপর নির্ভরশীল অনেক ক্ষুদ্র ও মাঝারি এবং আরও অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট ব্যবসাগুলোর জন্য তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশব্যাপী বিক্ষোভ ও ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে তাদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে।

ব্যবসায়ী নেতাদের মন্তব্য ও দাবিগুলো শোনার পর সালমান এফ রহমান বলেন, ব্যবসায়ীরা সমাধান চান সার্বিকভাবে এমন পাঁচটি সমস্যাকে চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা চট্টগ্রাম বন্দর, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ব্যাংকিং, তথ্যপ্রযুক্তি (আইসিটি) ও জ্বালানি সরবরাহসংক্রান্ত।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা বলেন, ‘সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অংশীজনদের সঙ্গে ব্যবসায়ীদের উল্লেখ করা এসব সমস্যা সমাধানে আমরা পৃথক পৃথক সভা করব।’

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি