বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
27 C
Dhaka

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড় চমক নিয়ে আসছে শাওমি বাংলাদেশ। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। আগামী আগস্টে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে যাচ্ছে তাদের নতুন স্মার্টফোন রেডমি ১৭, যা বদলে দিতে পারে মিড-রেঞ্জ সেগমেন্টের চেনা সমীকরণ। ব্যাটারি পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি সুরক্ষায় নতুন মাত্রা যোগ করতেই ডিজাইন করা হয়েছে এই স্মার্টফোনটি। ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির পাশাপাশি, এতে ৪৫ ওয়াট টার্বো চার্জিং প্রযুক্তি, কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা ও ব্যবহার উপযোগী একাধিক ফিচারের সমন্বয় ঘটানো হয়েছে, যা স্মার্টফোন ব্যবহারে এক অনন্য নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে।

কাজ, বিনোদন, যোগাযোগ ও কনটেন্ট তৈরিসহ দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রেই স্মার্টফোন এখন অপরিহার্য। তবে, ব্যাটারি শেষ হয়ে যাওয়ার ভয় বা দুশ্চিন্তা এখনও ব্যবহারকারীদের অন্যতম প্রধান সমস্যা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় রেডমি ১৭ এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা একবার পূর্ণ চার্জেই সাধারণ ব্যবহারে ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে সক্ষম। ফলে, ঘন ঘন চার্জার খোঁজার দুশ্চিন্তা ছাড়াই ব্যবহারকার দীর্ঘ সময় কানেক্টেড থাকতে পারবেন।

ব্যাটারির পারফরম্যান্স বাড়াতে রেডমি ১৭ ফোনটিতে সুবিশাল ব্যাটারির পাশাপাশি, ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি থাকছে, যা মাত্র ৪৫ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম। শুধু তা–ই নয়, মাত্র ৩৫ মিনিটের চার্জেই সারাদিনের স্বাভাবিক ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে। ফলে, চার্জিংয়ের জন্য অনেক সময় ধরে অপেক্ষা না করেই ব্যবহারকারী প্রয়োজনের মুহূর্তে ফোন ব্যবহার করতে পারবেন।

দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে রেডমি ১৭ ডিভাইসে কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে, যা দৈনন্দিন ব্যবহারে দুর্ঘটনাজনিত পড়ে যাওয়া ও স্ক্র্যাচের বিরুদ্ধে অধিক সুরক্ষা প্রদান করে। পাশাপাশি, এর ডাইনামিক আরজিবি লাইট ডিজাইন স্মার্টফোনটিকে এক প্রিমিয়াম লুক দেয়, যা মিড-রেঞ্জ সেগমেন্টের ফোন হিসেবে এটিকে অনন্য করে তুলবে।

পাওয়ারফুল ব্যাটারি ক্যাপাসিটির পাশাপাশি, আসন্ন রেডমি ১৭ ডিভাইসে মাল্টিমিডিয়া ব্যবহারে অসাধারণ অভিজ্ঞতা পাওয়া যাবে। একবার চার্জেই ব্যবহারকারী টানা ৯১ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক ও ১৬ ঘণ্টা পর্যন্ত ইউটিউব শর্টস স্ট্রিমিং উপভোগ করতে পারবেন, যা চলার পথে বিনোদনে হবে এক আদর্শ সাথী।

অসাধারণ ব্যাটারি পারফরম্যান্স, দ্রুত চার্জিং, দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী বিভিন্ন ফিচারের সমন্বয়ে রেডমি ১৭ স্মার্টফোন ব্যবহারে নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে।

আগামী আগস্টেই দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে রেডমি ১৭, শাওমি বাংলাদেশ তা নিশ্চিত করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি