সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
22 C
Dhaka

যোগাযোগ ডিভাইস ব্যবহারে ইরান গার্ডের নিষেধাজ্ঞা

টেকভিশন২৪ ডেস্ক: পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণের ঘটনায় সব ধরনের কমিউনিকেশন ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের এলিট রেভোলিউশনারি গার্ডস করপস (আইআরজিসি)। গত সপ্তাহে লেবাননে ডিভাইস বিস্ফোরণে হতাহতের ঘটনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি ইরানের দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানান। খবর এখন।

এক কর্মকর্তা জানান, আইআরজিসিতে যেসব ডিভাইস রয়েছে সেগুলো পরীক্ষার জন্য বড় ধরণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তিনি জানান, এখানে থাকা অধিকাংশ ডিভাইস হয় দেশের ভেতরে তৈরি করা হয়েছে অথবা চীন-রাশিয়া থেকে আমদানি করা হয়েছে।

ইরান ইসরায়েলি এজেন্টদের অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন ছিল বলেও জানান এ কর্মকর্তা। যার মধ্যে ইসরায়েলের বেতনভোগী ইরানিরা রয়েছে। আইআরজিসির মধ্য ও উচ্চ পদস্থ সদস্যদের নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

ইরানের পররাষ্ট্র, প্রতিরক্ষা বা অভ্যন্তরীণ কোনো মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করা যায়নি।

গত মঙ্গলবার লেবাননে হিজবুল্লাহর শক্তিশালী ঘাটিকে পেজার ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে আক্রমণ চালানো জয়। এর পরদিন বুধবার কয়েকশ ওয়াকি-টকিও বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে ৩৯ জন নিহত হন এবং তিন হাজারের বেশি আহত হন।

বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলকে অভিযুক্ত করেছে লেবানন ও হিযবুল্লাহ। তবে এ বিষয়ে ইসরাইল এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয় নি। অন্যদিকে আইআরজিসির প্রায় দুই লাখ কর্মীরা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করছে সে বিষয়েও কিছু জানা যায়নি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি