রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.6 C
Dhaka

এরিকসনের সহযোগিতায় গ্রামীণফোনের গ্রাহক অভিজ্ঞতা উন্নত

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের বৃহত্তম ইএম টুয়েন্টিফোর সফটওয়্যার সল্যুশন স্থাপন করেছে দেশের শীর্ষ ডিজিটাল সংযোগ প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। বিপুল নেটওয়ার্ক অ্যাক্টিভিটির ডেটা প্রক্রিয়াকরণ, উল্লেখযোগ্যভাবে গ্রাহক বিলিং এর নির্ভুলতা উন্নত করতে এবং গ্রাহক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করেছে এরিকসনের এই প্রযুক্তি।

অত্যাধুনিক এই সিস্টেমটি গ্রামীণফোনের নেটওয়ার্ক জুড়ে তৈরি হওয়া বিপুল ডেটা সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং তা ব্যবহার উপযোগী করতে সক্ষম করে। এটি নেটওয়ার্ক পারফরম্যান্সের আদ্যোপান্ত ও গ্রাহকদের সেবা গ্রহণের ধরণ সম্পর্কে তথ্য প্রদান এবং বিলিংয়ের মান উন্নত করতে সহায়ক। ইএম টুয়েন্টিফোর সিস্টেমটি ডেটাগুলোকে একীভূতকরণ এবং মানসম্মত একটি ফরম্যাটে আনতে সক্ষম, যা পরিচালনগত দক্ষতা ও পরিষেবা প্রদানের ক্ষেত্রে এক মানদণ্ডে পরিণত হয়েছে।

অত্যাধুনিক এই সিস্টিমটি এমনভাবে তৈরি করা হয়েছে যা কার্যকরভাবে ১০ কোটির বেশি গ্রাহকের তথ্য ব্যবস্থাপায় সহায়ক; যা দৈনিক ৬শ কোটির বেশি ডাটা ট্রানজেকশনের সমান। যার ফলে এই ধরণের প্রযুক্তি স্থাপনের দিক থেকে এটি বিশ্বের অন্যতম বৃহৎ। এটি শুধু টেলিযোগাযোগ শিল্পের একটি মাইলফলক অর্জন নয়, গ্রাহক তথ্যের সুরক্ষা নিশ্চিত করে সেবার মান আরো বাড়াতে গ্রামীণফোনের একাগ্রতার প্রতিফলন। 

ইএম টুয়েন্টিফোরের বহু সুবিধাগুলোর মধ্যে রয়েছে তাৎক্ষণিকভাবে ব্যবহৃত ডাটা প্রক্রিয়াকরণ, বিভিন্ন ডেটা ফরম্যাট ও প্রোটোকলের মধ্যে সমন্বয় সাধন, বৈচিত্র্যময় নেটওয়ার্ক প্রযুক্তিতে সহায়ক এবং গ্রাহক তথ্য সুরক্ষা নিশ্চিত করে দ্রুততম সময়ে বিপুল সংখ্যক ডাটা প্রক্রিয়াকরণের সক্ষমতা। এই মানসম্মত ডাটাগুলো পরবর্তীতে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। যেমন: বিলিং, রিপোর্টিং এবং নেটওয়ার্ক ব্যবহারের ওপর ভিত্তি করে গ্রাহকদের জন্য আরো কার্যকর বিল তৈরি করা। এটি সেবা গ্রহণের পরিমাণ অনুযায়ী যথাযথ বিলিং নিশ্চিত করতে সহায়ক।

গ্রামীনফোনের স্থাপন করা এই প্রযুক্তিতে ভবিষ্যতের প্রযুক্তির জন্য সহায়ক একটি ভার্চুয়ালাইজড প্ল্যাটফর্মসহ নতুন প্রজন্মের সফটওয়্যার ফিচারগুলো রয়েছে। গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানে গ্রামীণফোনের প্রতিশ্রুতির প্রতিফলন এই পদক্ষেপ।

গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ইয়াসির আজমান বলেন, “বিশ্বের বৃহত্তম এরিকসনের এই ইএম টুয়েন্টিফোর ডেটা মেডিয়েশন ব্যবস্থা স্থাপন আমাদের উদ্ভাবন ও গ্রাহককেন্দ্রিকতার প্রতিশ্রুতির প্রতিফলন, যা আমাদের কর্মদক্ষতাকে আরো দৃঢ় করেছে। তাৎক্ষণিকভাবে ডেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা গ্রাহকদের পরিবর্তনশীল ডিজিটাল চাহিদা পূরণে এবং দেশের ডিজিটাল রূপান্তরে ইতিবাচক ভূমিকা রাখতে চেষ্টা করছি, যাতে আমরা ভবিষ্যতের কানেক্টিভিটি এর মাধ্যমে আমাদের গ্রাহকদের সর্বোত্তম সেবা দিতে পারি।”

গ্রামীণফোনের চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) নিরঞ্জন শ্রীনিবাসন বলেন, “ইএম টুয়েন্টিফোরের মাধ্যমে গ্রামীণফোন তাদের গ্রাহক ও খুচরা বিক্রেতাদের ব্যবহার এবং প্রেক্ষাপটের জন্য আরও ব্যক্তিভিত্তিক ও তাৎক্ষণিক ডেটা বিশ্লেষণ এবং এআই-সমৃদ্ধ তথ্য প্রদান করতে সক্ষম হবে। এটি আমাদের গ্রাহকদের বিলিংয়ের মান বৃদ্ধি এবং ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি দেবে নিখুঁত বিলের নিশ্চয়তা।”

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার হেড অব এরিকসন ডেভিড হেগারব্রো বলেন, “নেটওয়ার্ক সমন্বয়ের গুরুত্ব দিন দিন বাড়ছে। বর্তমানের জটিল নেটওয়ার্ক ব্যবস্থায় একটি শক্তিশালী মেডিয়েশন প্ল্যাটফর্ম অপরিহার্য, যা নতুন প্রযুক্তি ও দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক মডেলগুলোর জন্য নেটওয়ার্কের সব উপাদানের সমন্বয় করতে সক্ষম ।”

তিনি আরও বলেন, “গ্রাহক অভিজ্ঞতা এবং পরিচালনগত দক্ষতা বৃদ্ধিতে গ্রামীণফোনের সাথে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব চালিয়ে যেতে পেরে আমরা গর্বিত। এতে প্রতিনিয়ত বাংলাদেশে বিশ্বমানের নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসার সুযোগ তৈরি হবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি