বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
28 C
Dhaka

১৬ মে ৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের হাইস্কুলের শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এ সচেতনতা বৃদ্ধি ও তাদের দক্ষতা বাড়াতে আগামী ১৬ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড (BdAIO) এর জাতীয় পর্ব। রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT) ক্যাম্পাসে এবারের জাতীয় পর্বের চূড়ান্ত আসর বসবে।

এর আগে আগামী ২মে থেকে ১০ মে পর্যন্ত দেশের ৫টি বিভাগে আঞ্চলিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। এবারের আসরের আঞ্চলিক ও ই-অলিম্পিয়াডের সময়সূচী অনুযায়ী, ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২ মে ২০২৬ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT)-তে। এরপর আগামী ৮ মে ২০২৬ তারিখে রংপুর, দিনাজপুর এবং নীলফামারী জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে রংপুর (সৈয়দপুর) আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। এছাড়া আগামী ৯ মে ২০২৬ তারিখে রাজশাহী আঞ্চলিক পর্ব রাজশাহী কলেজে, চট্টগ্রাম আঞ্চলিক পর্ব চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (CIU)-তে এবং খুলনা আঞ্চলিক পর্ব খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET)-এ অনুষ্ঠিত হবে। যেসব জেলার কাছাকাছি কোনো আঞ্চলিক ভেন্যু নেই, সেসব জেলার শিক্ষার্থীদের জন্য আগামী ১০ মে ২০২৬ তারিখে অনলাইনে ‘ই-অলিম্পিয়াড’ আয়োজন করা হবে।

আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৮ এপ্রিল ২০২৬ রাত ১০টা পর্যন্ত সরাসরি https://festive.rocks/e/bdaio2026 লিংকে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবে। বিস্তারিত তথ্য ও সিলেবাস পাওয়া যাবে bdaio.org ওয়েবসাইটে।

এবারের ৩য় বিডিএআইও প্রতিযোগিতাটি দুটি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত। ‘এআই চ্যালেঞ্জ’ ক্যাটাগরিতে ৬ষ্ঠ থেকে এইচএসসি ২০২৬, এ-লেভেল (এটু), আলিম এবং পলিটেকনিক ইনস্টিটিউটের (৪র্থ সেমিস্টার) ২০ বছরের কম বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এই ক্যাটাগরির প্রতিযোগিতাটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ডেটা সায়েন্স প্ল্যাটফর্ম ‘Kaggle’-এ অনুষ্ঠিত হবে এবং এর নিবন্ধন ফি মাত্র ১০০ টাকা। অন্যদিকে, ৬ষ্ঠ থেকে এসএসসি ২০২৬ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘এআই কুইজ’, যাতে অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি। এআই কুইজ ক্যাটাগরিতে শিক্ষার্থীদের এআই-তে আগ্রহী করতে এআই বিষয়ে সাধারণ জ্ঞান ও গাণিতিক ও যুক্তিভিত্তিক দক্ষতা যাচাই করা হবে। আর এআই চ্যালেঞ্জ-এ Python এবং মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্কসহ AI-এর মূল বিষয়গুলোর সমস্যা সমাধান করতে দেওয়া হবে।

আয়োজন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের (IIT) অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন বলেন, “প্রযুক্তি নির্ভর যে ভবিষ্যৎ পৃথিবীর কথা বলা হচ্ছে, সেখানে গুরুত্বপূর্ণ অবস্থান থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সমস্যা সমাধান ও বাস্তব দক্ষতা বৃদ্ধির জন্য এআই অলিম্পিয়াড হতে পারে কার্যকর এক মাধ্যম। এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করার মাধ্যমেই কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে শুরু হোক তোমাদের পদচারণা।” একইসাথে শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে মাইক্রোসফটের এআই লিড সাদিদ হাসান বলেন, “এআই শেখা মানে শুধু কোডিং নয়, এটি ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করা। বিডিএআইও ২০২৬-এর মাধ্যমে তোমরা এআই-এর মৌলিক বিষয়গুলো শেখার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।”

এবারের আসরের আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। প্লাটিনাম স্পন্সর ও জাতীয় পর্বের হোস্ট হিসেবে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজিনেস অ্যান্ড টেকনলজি (BUBT)। পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে যুক্ত আছে রিভ চ্যাট (REVE Chat)। এছাড়া গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পন্সর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি, ব্রোঞ্জ স্পন্সর বিটনা এবং নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট (IIT)। আয়োজনের টিভি পার্টনার হিসেবে রয়েছে দীপ্ত টিভি এবং অন্যান্য পার্টনার হিসেবে যুক্ত আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB), রকমারি ডট কম ও জাদু পিসি।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি