রবিবার, আগস্ট ৯, ২০২৬
27.9 C
Dhaka

এমএফএস-এ সর্বোচ্চ রেমিটেন্স এসেছে আগস্টে, সিংহভাগ বিকাশ-এ

টেকভিশন২৪ ডেস্ক: দেশে থাকা প্রিয়জনদের কাছে বৈধপথে সহজে, তাৎক্ষণিক ও নিরাপদে রেমিটেন্স পাঠাতে পারায় প্রবাসীদের কাছে দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে বিকাশ-এর রেমিটেন্স সেবা। এবছরের আগস্টে এমএফএস-এর মাধ্যমে ১১শ কোটি টাকারও বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, মাস-ভিত্তিতে যা গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এর সিংহভাগই এসেছে বিকাশ-এ।

বিকাশ-এর মাধ্যমে এই বছরের আগস্টে আসা রেমিটেন্স গত বছরের আগস্ট মাসের তুলনায় ১১০% বেশি। যার প্রভাব লক্ষ্য করা গেছে দেশে আসা মোট রেমিটেন্স প্রবাহের উপরও।

দেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন হিসেবে বিবেচিত প্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহকে গতিশীল করে রিজার্ভকে শক্তিশালী করছে, যা জাতীয় অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। সে লক্ষ্যে, প্রবাসীদের জন্য রেমিটেন্স পাঠানোর একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করেছে বিকাশ। বর্তমানে, বিশ্বব্যাপী ১৩০টিরও বেশি দেশ থেকে শতাধিক আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) এর মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারছেন প্রবাসীরা যা দেশের ২৫টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকে সেটেলমেন্ট/নিষ্পত্তির মাধ্যমে নিমেষেই পৌঁছে যাচ্ছে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে।

বিকাশ-এ রেমিটেন্স পাঠানো বা গ্রহণ করা যায় যেকোনো সময় যেকোনো জায়গায়। এক্ষেত্রে বার বার ব্যাংকে যাওয়ার প্রয়োজনও নেই। এছাড়া, বিকাশ অ্যাকাউন্ট থেকেই রেমিটেন্সের অর্থ দিয়ে বিভিন্ন ধরনের পণ্য ও সেবার পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সেবার ফি পরিশোধ, অনুদান প্রদান সহ অসংখ্য সেবা ঘরে বসেই নিতে পারছেন প্রবাসীর স্বজনরা।

সহজ, তাৎক্ষণিক ও নিরাপদে রেমিটেন্স পাঠানোর সুবিধার পাশাপাশি বিকাশ-এ এখন রেমিটেন্সের টাকা ক্যাশ আউট করার খরচও কমেছে। দেশজুড়ে ১৯টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকের প্রায় ২,৫০০ এটিএম বুথ থেকে বিকাশ অ্যাপ দিয়ে বা *২৪৭# ডায়াল করে হাজারে মাত্র ৭টাকা চার্জে ক্যাশ আউট করতে পারছেন প্রবাসীর স্বজনরা। এছাড়াও, বৈধপথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের সচেতন ও উদ্বুদ্ধ করতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রায়শই বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার নিয়ে আসছে বিকাশ।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

সর্বশেষ

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি