বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

কোয়াড ক্যামেরার গ্যালাক্সি এম৩১ নিয়ে এলো স্যামসাং

সম্প্রতি, দেশের বাজারে নতুন ডিভাইস গ্যালাক্সি এম৩১, #মেগামনস্টার নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। স্মার্টফোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এর ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। স্মার্টফোনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা ব্যবহারকারীদের ব্যাটারি ব্যাকআপের চিন্তা ছাড়াই নিশ্চিন্তে দীর্ঘক্ষণ ভিডিও স্ট্রিমিং, গেম খেলা ও ছবি তোলার সুযোগ করে দিবে। পাশাপাশি, দ্রুতগতিতে চার্জের জন্য থাকছে টাইপ সি ক্যাটাগরির ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং।

গ্যালাক্সি এম৩১ ডিভাইসের পেছনে রয়েছে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাসহ আরও তিনটি ক্যামেরা, যা দিয়ে ডেপথ, নিখুঁত ও ঝকঝকে ছবি তোলা যায়। ডিভাইসটির ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্সসহ ১২৩ ডিগ্রি ফিল্ড অব ভিউ দিয়ে পুরো দৃশ্যবস্তুর ডিটেইল ছবি তোলা যাবে। স্মার্টফোনটির ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার করে দৃশ্যবস্তুর চমৎকার ক্লোজআপ ছবি তোলা যাবে। এছাড়াও, ডিভাইসটির ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে তোলা যাবে চমৎকার পোর্ট্রেট।

এই ক্যামেরাগুলোর সমন্বয়, ডিভাইসটি দিয়ে হাই-রেজ্যুলেশন ছবি তোলার ক্ষেত্রে ভিন্নমাত্রা যোগ করেছে। ডিভাইসটি দুর্দান্ত ভিডিও ধারণেও সক্ষম। স্মার্টফোনটি দিয়ে ফোরকে ভিডিও, হাইপার ল্যাপস, স্লো-মো ও সুপার স্টেডি মোডে ভিডিও ধারণ করা যাবে। গ্যালাক্সি এম৩১ ক্যামেরার নাইট মোড ব্যবহার করে স্বল্প আলোতেও অনেক ডিইটেল ও ব্রাইট ছবি ক্যাপচার করা যাবে। ডিভাইসটির সামনে থাকা ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফোরকে ভিডিও ধারণ বা রেকর্ডি এবং স্লো-মো সেলফি তোলা যাবে। 

গ্যালাক্সি এম৩১ স্মার্ট ডিভাইসটিতে ৬.৪ ইঞ্চি ইনফিনিটি-ইউ সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে রয়েছে ডলবি অ্যাটমস সাউন্ড, যা দেবে ইমারসিভ সাউন্ড এক্সপেরিয়েন্স ও সিনেম্যাটিক ভিউইং অভিজ্ঞতা।

এক্সিনোস চালিত গ্যালাক্সি এম৩১ ডিভাইসটিতে রয়েছে অক্টাকোর- কোয়াড ২.৩+ ও কোয়াড ১.৭ গিগাহার্টজ স্পিড এবং সাথে থাকছে ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম। দ্রুতগতির পারফরমেন্সের জন্য ডিভাইসটিতে রয়েছে স্যামসাংয়ের ওয়ান ইউআই ইন্টারফেসের নতুন সংস্করণ ওয়ান ইউআই ২.০। 

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘সারাবিশ্বেই তরুণদের মধ্যে গ্যালাক্সি এম সিরিজ অত্যন্ত জনপ্রিয়। এ সিরিজের নতুন সংস্করণ গ্যালাক্সি এম৩১ এ ধারাবাহিকতা বজায় রাখবে। স্মার্টফোন ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী গ্যালাক্সি এম৩১- এ আনা হয়েছে নানা উদ্ভাবন, যার মধ্যে রয়েছে আকর্ষণীয় ডিসপ্লে, শক্তিশালী ক্যামেরা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি। আর এর সবকিছুই থাকছে দামের নাগালে। এ স্মার্টফোন ব্যবহারকারীদের জীবনকে সমৃদ্ধ করবে বলেই আমাদের বিশ্বাস।’

গ্যালাক্সি এম৩১- এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২৩,৯৯৯ টাকা। স্মার্টফোনটি http://galaxyshopbd.com/- এর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি