বুধবার, জুন ১০, ২০২৬
32.8 C
Dhaka

কৃষিতে প্রযুক্তি এনে শেখ হাসিনার সরকার উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে : পলক

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষিতে প্রযুক্তি এনে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয় ভাইয়ের নেতৃত্বে ডিজিটাল ভিলেজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কৃষিতে চতুর্থ বিপ্লব ঘটবে। জননেত্রী শেখ হাসিনার সরকার আন্তরিকভাবে কাজ করছে। ডিজিটাল সার্ভিস ইমপেয়ারমেন্ট ট্রেনিং সেন্টার করছে সরকার। কৃষি গবেষকরা বঙ্গবন্ধু ধান ১০০ আবিষ্কার করেছেন। চলনবিলে এ ধান রোপণ করা হবে।

রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ ৯ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বোরো উপশী ও হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একসময় চলনবিলে বীজ ও সারের জন্য হাহাকার ছিল। সারের জন্য কৃষকদের রক্তাক্ত ও নির্বিচারে হত্যা করা হয়েছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সাহসী ভূমিকায় কৃষকরা সার ও বীজ বিনামূল্যে পাচ্ছে। খাদ্য ও মৎস্যে চলনবিল সমৃদ্ধ। চলনবিলে ১০০ কিলোমিটার খাল খনন করা হয়েছে। কৃষি ও কৃষকদের উন্নয়নে সরকার সচেষ্ট।
 

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, ইতালি ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

সর্বশেষ

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি