রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
27 C
Dhaka

‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ পেলো ওয়ালটন

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯’ পেলো ওয়ালটন। দেশের শিল্প খাতে বিশেষ অবদান রাখায় শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে মর্যাদাকর ওই পুরস্কার দেয়া হয়েছে। হাই-টেক শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বৃহস্পতিবার (৪ নভেম্বর ২০২১) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ওই পুরস্কার দেয়া হয়। বেসরকারি খাতের সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে পঞ্চমবারের মতো রাষ্ট্রপতির নামে প্রবর্তিত এ পুরস্কার দিলো শিল্প মন্ত্রণালয়। পুরস্কার হিসেবে প্রতিটি প্রতিষ্ঠানকে ১টি করে ক্রেস্ট এবং সম্মাননাপত্র দেয়া হয়। এ বছর ৬টি ক্যাটাগরিতে ওয়ালটনসহ ১৯টি প্রতিষ্ঠান ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ পেয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সভাপতিত্ব করেন শিল্প সচিব জাকিয়া সুলতানা।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ।

পুরস্কারপ্রাপ্তিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিল্প মন্ত্রণালয়সহ সরকারকে ধন্যবাদ জানান গোলাম মুর্শেদ। তিনি বলেন, বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন, তার সফল বাস্তবায়ন করছেন তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১২ বছর ধরে আমরা বাংলাদেশের উন্নয়ন দেখে আসছি। দেশের উন্নয়নের অন্যতম উদাহরণ ওয়ালটন। যেখানে ৩০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। ইলেকট্রনিক্স খাতে আমদানির্ভর দেশ থেকে বাংলাদেশ উৎপাদন এবং রপ্তানিমুখী দেশে পরিণত হয়েছে। চলতি বছর ওয়ালটন ১৪ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। ২০২৫ সালের মধ্যে ইলেকট্রনিক্স খাতে ১ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্য নিয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এটা সম্ভব হতো না।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, এসডিজির নবম লক্ষ্য হলো শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো। বাংলাদেশের বেসরকারি শিল্পখাতের উদ্যোক্তাগণ এখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা বিশ্বজুড়ে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। ২০৩০ সালের মধ্যে এসডিজি এবং ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী যে লক্ষ্য নিয়েছেন, বরাবরের মতো সরকারি সহায়তা অব্যাহত থাকলে তা অর্জনে বেসরকারি খাত সহায়ক ভূমিকা পালন করবে।

সর্বোপরি সরকার এবং দেশের সকল পর্যায়ের ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক।

 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি