রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

‘উইকলি বোনানজা’ অফারের বিজয়ীদের পুরস্কৃত করলো বিক্রয়

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম, ‘উইকলি বোনানজা’ অফারের বিজয়ীদের পুরস্কৃত করেছে। অফার অনুযায়ী বিক্রয়-এর ব্যক্তিগত ব্যবহারকারীরা গাড়ি বিক্রির বিজ্ঞাপন পোস্ট করে প্রতি সপ্তাহে সারপ্রাইজ গিফট জিতে নেওয়ার সুযোগ পেয়েছেন। গত ১ মাসব্যাপী চলা এই ক্যাম্পেইনটিতে সর্বমোট ৪ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য এই কন্টেস্টটির অংশগ্রহণকারীরা বিক্রয় ডট কম-এ গাড়ির বিজ্ঞাপন দিয়ে ও গাড়ির সাথে তাদের একটি সেলফি তাদের ফেসবুক টাইমলাইনে বিজ্ঞাপনের লিংক এবং #MyCarOnBikroy ক্যাপশনসহ শেয়ার করেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতি সপ্তাহে একজন করে বিজয়ী নির্বাচিত হন এবং তারা জিতে নেন ১০,০০০ টাকা মূল্যমান পর্যন্ত আকর্ষণীয় অ্যাক্সেসরিজ। ১ম সপ্তাহের বিজয়ী মোঃ ইব্রাহিম খলিল জিতে নিয়েছেন Realme Buds Q2 TWS Earphones, ২য় সপ্তাহের বিজয়ী আফসারুল হক দোজা জিতে নিয়েছেন Havit H1100 IP67 Smart Bracelet, ৩য় সপ্তাহের বিজয়ী এসএম খালেকুল ইসলাম জিতে নিয়েছেন Amazfit Band 5 Smart Fitness Tracker, এবং ৪র্থ সপ্তাহের এবং শেষ বিজয়ী তুহিন হাসান জিতে নিয়েছেন Car Dashboard Fan 12V।

৩য় সপ্তাহের বিজয়ী এসএম খালেকুল ইসলাম তার অনুভূতি শেয়ার করে বলেন, “বিক্রয়-এ অ্যাড পোস্ট করার মাত্র ৯ দিনের মধ্যেই আমি আমার Toyota Corolla X গাড়িটি বিক্রি করেছি। বাংলাদেশে কোনো কিছু দ্রুত বিক্রি করতে চান এমন বিক্রেতাদের বহু বছর ধরে চমৎকার সার্ভিস দিয়ে আসছে বিক্রয় ডট কম। তাদেরকে আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ।”

বিক্রয় ডট কম-এর ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন বলেন, “বিজ্ঞাপন দিয়ে পুরস্কার জিতে নেওয়ার এই অফারটি আমরা প্রথমবারের মতো পরিচালনা করেছি। আমাদের সাইটে গাড়ি বিক্রির হার এবং জনপ্রিয়তা বিবেচনা করে বিজ্ঞাপনদাতাদের জন্য ছিলো আমাদের এই আয়োজন। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের কাছ থেকে অসামান্য সাড়া আমরা আরও অনুপ্রাণিত হয়েছি। অংশগ্রহণকারীর সংখ্যা ছিলো ১০০ জনেরও বেশি। আশা করি বিজয়ীরা সারপ্রাইজ গিফটগুলো পেয়ে আনন্দিত হয়েছেন।”

বিক্রয় ডট কম-এর ভেহিকেলস লিড মোঃ আফজাল হোসেন বলেন, “অনলাইন অ্যাড পোস্টিং-এর প্রতি গ্রাহকদের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এই কন্টেস্টটি আমাদের একটি প্রয়াস। গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আমাদের সাইটে তাদের গাড়ি বিক্রির অভিজ্ঞতা সরাসরি জানতে পারা ছিলো আমাদের জন্য চমৎকার একটি সুযোগ। ব্যবহারকারীদের গাড়ি কেনা-বেচার একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্ল্যাটফর্ম উপহার দিতে আমরা গ্রাহকদের ফিডব্যাক অনুযায়ী আপডেটেড হওয়ার চেষ্টা করি।”

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি