শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
28.9 C
Dhaka

মেম্বারস মিট ২০২১ অনুষ্ঠানের আয়োজন করে বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: প্রতি বছরের ন্যায় এ বছরও বাক্কো তার পরিবারের সদস্যদের নিয়ে “Members’ Meet 2021” অনুষ্ঠানের আয়োজন করে। বাক্কো কার্যনির্বাহী কমিটির বিভিন্ন উদ্যোগ এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নে সদস্যদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ।

এ সময় নতুন ইন্টারেক্টিভ ওয়েবসাইট উদ্বোধনের পাশাপাশি বাক্কোর পাঁচটি সাব-কমিটির সম্মানিত ডিরেক্টর ইনচার্জ এবং চেয়ারম্যান তাদের কমিটির বিভিন্ন কর্মকান্ড এবং পরিকল্পনা তুলে ধরেন। তাছাড়া, দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের পরিচিতির জন্য প্রচার ও প্রকাশনা কার্যক্রম এবং বিপিও শিল্পের বিকাশে গবেষণা ও উন্নয়ন মূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই অনুষ্ঠানে।

দেশের বিপিও শিল্পকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করে বিভিন্ন পরামর্শ প্রদান করেন বাক্কোর সম্মানিত সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সদস্যদের অংশগ্রহণ এবং পরামর্শ প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বাক্কোর সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল খায়ের।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাক্কোর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সান্ধ্যভোজনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এই ধরনের ইন্টারেক্টিভ এবং তথ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করার জন্য বাক্কো কার্যনির্বাহী কমিটি এবং সচিবালয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান উপস্থিত সদস্যবৃন্দ।  

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি