রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
24 C
Dhaka

বাংলাদেশেও পালিত হলো সফটওয়্যার ফ্রীডম ডে

টেকভিশন২৪ ডেস্ক: প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার বিশ্বের বিভিন্ন স্থানে জাকজমকভাবে পালিত হয় সফটওয়্যার ফ্রীডম ডে। এরই ধারাবাহিকতায় গতকাল ১৮ সেপ্টেম্বর তারিখে বাংলাদেশেও নানা আয়োজনের মাধ্যমে এই দিনটি পালন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

২০০৪ সাল থেকে নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয় স্বেচ্ছাসেবকরা এই দিবসটি পালন করে আসছে। ওই সালেই প্রথমবারের মত সফটওয়্যার ফ্রীডম ডে উদযাপন করা হয় যার মাধ্যমে মুক্ত সফটওয়্যার আন্দোলনকে সমর্থন করে এমন অসংখ্য প্রযুক্তিপ্রেমী এতে যুক্ত হয়। ২০০৬ সালের পর থেকে প্রতিবছর সেপ্টেম্বরের ৩য় শনিবার এই দিনটি নিয়মিত বিশ্বব্যাপী উদযাপন করা হয়। বাংলাদেশেও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) দিবসটি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও সফটওয়ার ফ্রীডম আন্দোলনের গুরুত্ব ও অবদান তুলে ধরতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। আজ বিডিওএসএনের কার্যালয়ে কেক কাটা হয়। পরে অনুষ্ঠিত হয় মুক্ত আড্ডা।

অনুষ্ঠানে বিডিওএসএনের সাধারন সম্পাদক মুনির হাসান, চাকরি খুজব না দেব গ্রুপের সমন্বয়ক প্রমি নাহিদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার হল এমন সফটওয়্যার যা ব্যবহারকারির স্বাধীনতাকে সম্মান করে এবং এর সোর্স কোড উন্মুক্ত করে। ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহারকারীদের এটি ব্যবহার,গবেষণা,সোর্স কোড পরিবর্তন,পরিবর্ধনসহ সফটওয়ারটির যেকোন ধরনের উন্নয়ন করার স্বাধীনতা দেয়। যার ফলে সাধারণ এবং বাণিজ্যিক ব্যবহারকরীরা সহজেই এর উপযোগীতা উপলব্ধি করতে পারে। ১৯৮৩ সালে রিচার্ড স্টলম্যান প্রথম মুক্ত সফটওয়্যার আন্দোলন শুরু করেন যা কম্পিউটার ব্যবহারকরীদের সফটওয়্যার স্বাধীনতা দিতে বিশেষ ভূমিকা রাখে।

মুক্ত আড্ডার পাশাপাশি এছাড়া এ দিনটি নিয়ে মুক্ত সফটওয়্যার বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় অংশ নেন বিডিওএসএনের সাধারণ  সম্পাদক মুনির হাসান,যুগ্ন সাধারণ সম্পাদক নাসির খান সৈকত এবং সমন্বয়ক মোশারফ হোসেন টিপু। আলোচনায় অংশ নিয়ে মুনির হাসান বলেন “মুক্ত দর্শন বা ওপেন সোর্স কমিউনিটিতে কাজ করলে হৃদয় প্রসারিত হয়,মানুষের পাশে গিয়ে দাড়াতে শেখা যায় ও বিশ্বমানবতার জন্য কাজ করা যায়। ”

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি